সুপরিচিত পাকিস্তানী সম্প্রদায়ের নেতা ডাক্তার আকরাম হাসান সিডনি ক্যালভেরী হসপিটালে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডাঃ আকরাম হাসানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে গত ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সিডনির ল্যাকাম্বা ওয়ান্জি রোডের বড় মসজিদে। মৃত্যুকালে বয়স তাঁর হয়েছিল ৭৪ বৎসর। দীর্ঘদিন ধরেই ক্যান্সার ও কিডনিজনিত সমস্যায় ভূগিতে ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে […]
সুপরিচিত পাকিস্তানী সম্প্রদায়ের নেতা ডাক্তার আকরাম হাসান সিডনি ক্যালভেরী হসপিটালে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডাঃ আকরাম হাসানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে গত ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সিডনির ল্যাকাম্বা ওয়ান্জি রোডের বড় মসজিদে। মৃত্যুকালে বয়স তাঁর হয়েছিল ৭৪ বৎসর।
দীর্ঘদিন ধরেই ক্যান্সার ও কিডনিজনিত সমস্যায় ভূগিতে ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে প্যালিটভ কেয়ারে নেওয়া হয়। প্রায় ৪৫ বৎসরের উপরে এদেশে চিকিৎসক (জিপি) হিসাবে কর্মরত ছিলেন। ডাক্তার হিসাবে তিনি বেশ কিছু ছাত্রদের বিনামূল্যেও চিকিৎসাও করেছেন।
ডা: আকরাম হাসান পাকিস্তানি কমিউনিটির হলেও তিনি বাংলাদেশী কমিউনিটিতে বেশ সুপরিচিত ছিলেন। তিনি অসাধারণ ব্যক্তিত্ব অধিকারী ছিলেন। ডা: হাসানের জন্মস্থান পাকিস্তানের করাচিতে। কয়েক যুগ ধরে তিনি অষ্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করতেন এবং শেষদিকে ল্যাকাম্বা হ্যাল্ডন ষ্ট্রীট মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।