Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১১ আগস্ট ২০১৯

সিডনিতে ‘ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’ আয়োজিত ঈদ মেলা সন্পন্ন

ঈদ-উল-আজহা উপলক্ষে ‘ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’ সংগঠন সিডনির ল্যাকান্বার ইউনাইটিং চার্চে তিনদিনব্যাপী ঈদ মেলার আয়োজন শেষ হয়েছে গতকাল। ২৭ জুলাই, ৩ আগস্ট ও ১০ আগস্ট (পরপর তিন শনিবার) এ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার আয়োজক ‘শাহিন’স বুটিক’ ও ‘বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও’ জনপ্রিয় ফ্যাশন হাউস। বাংলা কমিউনিটির ল্যাকান্বাতে এই ঈদ মেলাটি খুব জনপ্রিয়। বিগত বছরগুলোর মতো […]

সিডনিতে ‘ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’ আয়োজিত ঈদ মেলা সন্পন্ন
নবধারা নিউজ অনলাইন
১ মিনিটে পড়ুন |

ঈদ-উল-আজহা উপলক্ষে ‘ত্রিমাত্রা অস্ট্রেলিয়া ইনক’ সংগঠন সিডনির ল্যাকান্বার ইউনাইটিং চার্চে তিনদিনব্যাপী ঈদ মেলার আয়োজন শেষ হয়েছে গতকাল। ২৭ জুলাই, ৩ আগস্ট ও ১০ আগস্ট (পরপর তিন শনিবার) এ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার আয়োজক ‘শাহিন’স বুটিক’ ও ‘বাংলা হেয়ার এন্ড বিউটি স্টুডিও’ জনপ্রিয় ফ্যাশন হাউস।

বাংলা কমিউনিটির ল্যাকান্বাতে এই ঈদ মেলাটি খুব জনপ্রিয়। বিগত বছরগুলোর মতো এবারের মেলায় সিডনি, মেলবোর্নে ও ক্যানবেরার বিখ্যাত ফ্যাশন হাউসগুলো অংশগ্রহণ করছে। প্রবাসে বাংলাদেশের ঈদের আমেজ ও দেশীয় ঐতিহ্যবাহী পোশাককে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ঈদ মেলার আয়োজন ছিল।

সিডনিতে বসবাসরত মেলায় নারী উদ্যোক্তারা দেশীয় শাড়ী, সালওয়ার-কামিজ, পাঞ্জাবি, ছোটদের পোশাক, গহনা, খাবার ও রকমারি খেলনার পসরা সাজিয়ে নিয়ে বসেছিলেন। প্রতিবছরই দুটি ঈদে (নির্ধারিত শনিবার) এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে কয়েক বৎসর যাবৎ।

আয়োজক শাহীন আকতার স্বর্ণা ও শিরিন আক্তার মনে করেন, ভবিষ্যতে ত্রিমাত্রা মেলাতে আরও নতুন কিছু উপহার দিতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com