বর্তমানে কাগজের পত্রিকার তুলনায় অনলাইন পত্রিকার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনিতে অনলাইন পত্রিকা নবধারা নিউজের সাত বৎসর পার করে এই পোর্টালটি ও প্রবাসীদের কাছে বিশেষ স্থান করে নিয়েছে। ৮ ডিসেম্বর (রবিবার) নিউজ পোর্টালটির সম্পাদক আবুল কালাম আজাদের উদ্যোগে সন্ধ্যায় রকডেল স্থানীয় ফাংশন সেন্টারে ‘নবধারা নাইটস’র আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নবধারা পরিবারের সমস্থ আয়োজন সম্পন্ন […]
বর্তমানে কাগজের পত্রিকার তুলনায় অনলাইন পত্রিকার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনিতে অনলাইন পত্রিকা নবধারা নিউজের সাত বৎসর পার করে এই পোর্টালটি ও প্রবাসীদের কাছে বিশেষ স্থান করে নিয়েছে।
৮ ডিসেম্বর (রবিবার) নিউজ পোর্টালটির সম্পাদক আবুল কালাম আজাদের উদ্যোগে সন্ধ্যায় রকডেল স্থানীয় ফাংশন সেন্টারে ‘নবধারা নাইটস’র আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নবধারা পরিবারের সমস্থ আয়োজন সম্পন্ন হয়েছে।
নবধারার এ অনুষ্ঠানে প্রবীন কমিউনিটি ব্যক্তিত্বসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে আলোচকরা সামাজিক সচেতনতামূলক বক্তব্য দেবেন। নবধারা নিউজের পক্ষ থেকে কমিউনিটিতে বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ পদক প্রদান করা হবে। এ তালিকায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বীর মুক্তিযাদ্ধাদেরও সম্মাননা দেওয়া হবে।
এ ছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, কবিতা আবৃত্তি থাকবে। সবশেষে নৈশভোজ ও কেক কাটা হবে।