Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১২:০৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সিডনিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্স স্টুডেন্টদের অ্যালামনাই

সিডনিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের অষ্টমবারের মতো পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন সামান্তা ইসলাম। এটি অনুষ্ঠিত হয়েছে ১লা ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলসের সিডনিতে। অনুষ্ঠানে প্রখ্যাত গায়ক এলিটা করিম গান করেন। বাংলাদেশের একজন নামকরা পপ গায়িকা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। তার পুরো নাম দিলশাদ করিম এলিটা। ২০০৯ সালে প্রথম […]

সিডনিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক্স স্টুডেন্টদের অ্যালামনাই
২ মিনিটে পড়ুন |

সিডনিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের অষ্টমবারের মতো পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন সামান্তা ইসলাম। এটি অনুষ্ঠিত হয়েছে ১লা ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলসের সিডনিতে।

অনুষ্ঠানে প্রখ্যাত গায়ক এলিটা করিম গান করেন। বাংলাদেশের একজন নামকরা পপ গায়িকা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। তার পুরো নাম দিলশাদ করিম এলিটা। ২০০৯ সালে প্রথম মিক্সড অ্যালবাম ‘আমার পৃথিবী’ বের করেন।

ব্ল্যাক ব্যান্ডের সাথে জড়িত হন এলিটা। পরবর্তীতে গড়ে তোলেন তার নিজের ব্যান্ড ‘রাগা’। অবশ্য, ব্যান্ডটি এখন আর নেই। গান, সাংবাদিকতা ও রেডিও জকি হিসেবে কাজ করার পাশাপাশি ‘জাগো ফাউন্ডেশনের’ সঙ্গে যুক্ত আছেন।

বর্ণাঢ্য আয়োজনে ছিল এলিটা করিমের লাইভ মিউজিক, বাচ্চাদের পার্টি, প্রাক্তন ছাত্রদের গেম-শো ইত্যাদি। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী রাতুল ও লরা সংগীত পরিবেশন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও উপাচার্যের বার্তাসহ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ছোট্ট একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেছে কোষাধ্যক্ষ নেওয়াজ হাসান ও সেক্রেটারি জেনারেল তাওহিদ চৌধুরী। ট্রেজারার নেওয়াজ হাসান অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন সভায়।

উল্লেখ্য, জানুয়ারী ২০১২ সালে অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি ফেয়ার ট্রেডিং বিভাগের নিবন্ধিত ও একটি স্বতন্ত্র অলাভজনক সংস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা যারা বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তাদের নিয়ে গঠিত হয়েছে। সকল এনএসইউয়ারস সদস্যদেরকে একটি কমিউনিটির আওতায় আনতে তাঁরা কাজ করে যাচ্ছেন।

এ ছাড়াও পিকনিক, ক্রুজ, কর্মশালা শিক্ষা প্রোগ্রাম ও সামাজিক এবং ক্রীড়া ইভেন্টসহ বিভিন্ন কাজ করছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনটি।

সহ-সভাপতি মো. আবুল কালাম ফরহাদ বলেন, আমাদের আরো শক্তিশালী এবং টেকসই নেটওয়ার্ক তৈরি করতে হবে।পরিকল্পনা পরিচালক আসাদ জামান অ্যাসোসিয়েশনের সকল নিবন্ধিত সদস্যদের আরো সক্রিয় হওয়ার জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠান সফল করার জন্য এসোসিয়েশনের সভাপতি নাহিদ কামাল সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সিডনিতে বসবাসরত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাসহ সাংবাদিক ও স্পন্সররা উপস্থিত ছিলেন। মিডিয়া পার্টনার ছিলেন নবধারা নিউজ।

কার্যনির্বাহী পরিষদ মন্ডলী
সভাপতি
নাহিদ কামাল

সহ-সভাপতি:


মো. আবুল কালাম ফরহাদ
সেক্রেটারি জেনারেল
তাওহীদ চৌধুরী

কোষাধ্যক্ষ:
নেওয়াজ হাসান

• সেক্রেটারী-কমিউনিটি উন্নয়ন:
নাহার এ দিশা

•যুগ্ম সচিব-কমিউনিটি উন্নয়ন:
শহিদুর রহমান

• সেক্রেটারী-তথ্য প্রযুক্তি:
এম তাজিম তারেক
•যুগ্ম সচিব-তথ্য প্রযুক্তি:

শামস মওদুদ
•সেক্রেটারী-মিডিয়া ও যোগাযোগ:
সামান্তা ইসলাম

•সেক্রেটারী-ফেমিলি এনগেইজমেন্ট:
ফাহেমা প্রীতি তালুকদার
•সেক্রেটারী-খেলাধুলা:

রিজওয়ান ইসলাম
•কৌশল ও পরিকল্পনা পরিচালক:


আসাদ জামান আহমেদ
•সেক্রেটারী-বিদেশ বিষয়ক:
মোঃ ওয়াসিমুল ইসলাম

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com