Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৭:০৫ পিএম, ১৯ মার্চ ২০২০

সিডনিতে নারী দিবসে হেলেনা জাহাঙ্গীরকে ক্রেস্ট প্রদান

বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা ও নারী সংগঠক হিসেবে হেলেনা জাহাঙ্গীরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে নবধারা নিউজের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন। অনাড়ম্বর অনুষ্ঠানটি গত শনিবার (৭ মার্চ) সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয়। হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক। তিনি সম্প্রতি সিডনিতে জয়যাত্রা টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনে প্রধান অতিথি ছিলেন। নবধারা […]

সিডনিতে নারী দিবসে হেলেনা জাহাঙ্গীরকে ক্রেস্ট প্রদান
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের সফল নারী উদ্যোক্তা ও নারী সংগঠক হিসেবে হেলেনা জাহাঙ্গীরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে নবধারা নিউজের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন। অনাড়ম্বর অনুষ্ঠানটি গত শনিবার (৭ মার্চ) সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয়।

হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক। তিনি সম্প্রতি সিডনিতে জয়যাত্রা টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনে প্রধান অতিথি ছিলেন।

নবধারা নিউজ অষ্ট্রেলিয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি গণসচেতনতামূলক ও শিক্ষামূলক বিভিন্ন কাজ করে থাকে কমিউনিটিতে। ক্রেষ্ট প্রদানের সময় নবধারা নিউজ দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ ও জয়যাত্রা টিভি অস্ট্রেলিয়া প্রতিনিধি বেলাল হোসাইন ও ড. সৈয়দ ফয়জুল আজিম।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে গেল। ১৯০৮ সালে ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয় এবং এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটিকে নারী দিবস হিসেবে পালন করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com