স্টাফ রিপোর্টার: আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সিডনিতে। প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সিডনিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে ধর্মপ্রাণ মুসলমানরা। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন […]
স্টাফ রিপোর্টার:
আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে সিডনিতে। প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সিডনিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে ধর্মপ্রাণ মুসলমানরা।
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর বা ঈদুল আজহা। সেই হিসেব অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার উদযাপিত ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।
হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত ৩ দিন ধরে ঈদুল আজহা চলে। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব নির্বিশেষে এক কাতারে নামাজ আদায়, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় শেষে নিজ নিজ পশু কোরবানি করবেন। আনন্দের দিনে অশ্র“সিক্ত হয়ে অনেকেই যাবেন কবরস্থানে, তাদের বাবা-মাসহ প্রিয়জনদের রুহের মাগফেরাত কামনার জন্য।