আমেরিকা থেকে গত বুধবার সন্ধ্যা ৫: ৩০ মিনিটে সিডনি এসে পৌছেছেন ক্লোজআপ তারকা লিজা। লিজা সিডনি এসে পৌঁছলে রংধনু’র আয়োজকবৃন্দ বিমানবন্দরে তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। আগামীকাল ৩০শে মে (শনিবার) সন্ধ্যা ছয়টায় ক্যাম্পসি ওরিয়ন সেন্টারে রংধনু’র আয়োজনে অজ বাংলা কালচারাল নাইট প্রোগ্রামে সানিয়া সুলতানা লিজা তার বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করবেন। সাথে থাকবে স্পর্শ ব্যান্ড ও স্থানীয় শিল্পীবৃন্দ। সংস্কৃতি প্রেমী শ্রোতা দর্শকদেরদের জন্য সুরের মূর্ছনার পাশাপাশি নাটিকা ও কৌতুকেরআয়োজনও রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন […]
আমেরিকা থেকে গত বুধবার সন্ধ্যা ৫: ৩০ মিনিটে সিডনি এসে পৌছেছেন ক্লোজআপ তারকা লিজা। লিজা সিডনি এসে পৌঁছলে রংধনু’র আয়োজকবৃন্দ বিমানবন্দরে তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
আগামীকাল ৩০শে মে (শনিবার) সন্ধ্যা ছয়টায় ক্যাম্পসি ওরিয়ন সেন্টারে রংধনু’র আয়োজনে অজ বাংলা কালচারাল নাইট প্রোগ্রামে সানিয়া সুলতানা লিজা তার বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করবেন। সাথে থাকবে স্পর্শ ব্যান্ড ও স্থানীয় শিল্পীবৃন্দ। সংস্কৃতি প্রেমী শ্রোতা দর্শকদেরদের জন্য সুরের মূর্ছনার পাশাপাশি নাটিকা ও কৌতুকেরআয়োজনও রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ক্যান্টাবেরী সিটি কাউন্সিলের মেয়র জনাব ব্রায়ান রবসন। আয়োজকরা প্রবাসে সুরের মূর্ছনায় ক্ষনিকের জন্য হারিয়ে যেতে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। অগ্রিম টিকেটের জন্য বাংলাদেশী গ্রোসারি শপ কিংবা অনলাইনে যোগাযোগ করা যাবে।
অনুষ্ঠানটি যথারীতি শুরু হবে-জাতীয় সঙ্গীত,গান, নৃত্য,কবিতা আবৃত্তি ও নাটিকা দিয়ে। রাতের খাবারের বিরতির পর শুরু হবে দ্বিতীয় পর্ব স্পর্শ ব্যান্ড এর গান এরং এরপর ক্লোজআপ তারকা লিজা সংগীত পরিবেশন করবেন ।
সিডনি বিনোদন সংবাদ