গত ১৫ই মার্চ রবিবার সিডনির বেলমোর কমিউনিটি সেন্টার হলে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম টাকা, কয়েন, ডাকটিকেট, সার্টিফিকেট, পোস্টকার্ড, খাম, অ্যারোগ্রামের ডিজাইনকারী প্রখ্যাত চিত্র শিল্পী কে জি মুস্তাফাকে গণসম্বর্ধনা জানানো হয়। সিডনি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল বিদেশবাংলা ২৪ ডট কম, এবিসি বাংলা ডট নেট, নবধারা নিউজ ডট নেট, দেশবিদেশ পত্রিকা ও বাংলাদেশ কমুনিটি স্কুল এই মহান […]
গত ১৫ই মার্চ রবিবার সিডনির বেলমোর কমিউনিটি সেন্টার হলে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম টাকা, কয়েন, ডাকটিকেট, সার্টিফিকেট, পোস্টকার্ড, খাম, অ্যারোগ্রামের ডিজাইনকারী প্রখ্যাত চিত্র শিল্পী কে জি মুস্তাফাকে গণসম্বর্ধনা জানানো হয়।
সিডনি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল বিদেশবাংলা ২৪ ডট কম, এবিসি বাংলা ডট নেট, নবধারা নিউজ ডট নেট, দেশবিদেশ পত্রিকা ও বাংলাদেশ কমুনিটি স্কুল এই মহান শিল্পীকে যথার্থ সম্মান প্রদর্শনের জন্য সম্বর্ধনা অনুষ্ঠান এবং তঁার একক চিত্রপ্রদর্শণীর আয়োজন করে।
এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাইভারসিটি ক্যানটারবেরি সিটি কাউন্সিলের কাউন্সিলর ও ডেপুটি মেয়র কার্ল সালেহ, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ও বাংলাদেশ কমুনিটি স্কুলের চেয়ারম্যান ডাঃ আব্দুল ওহাব, বিশিষ্ট্য ক্রীড়াবিদ ও বাংলাদেশ ক্রিকেট গোল্ডকাপ এর পরিচালক নাসিম সামাদ, বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস এর প্রাক্তন সভাপতি এ্যাড. মোবারক হোসেন, বঙ্গবন্ধু পরিষদ সিডনি-অস্ট্রেলিয়ার গাউসুল আলম শাহাজাদা, মাসিক মুক্ত মঞ্চের সম্পাদক আম নোমান শামীম, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক লরেন্স ব্যারেল, বাংলাদেশ কমুনিটি স্কুলের পরিচালক শাহিদ আহমেদ পারভেজ খন্দকার, প্রধান শিক্ষিকা মৌসুমী নাজ, রাজনীতিবিদ আহসানুল হক ইসমাইল, বিদেশবাংলা ২৪ ডট কমের সম্পাদক এম, এ মতিন, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকনসহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পী কে জি মুস্তাফার সহধর্মিনী শামীমুন নাহার, অস্ট্রেলিয়া প্রবাসী একমাত্র কন্যা মুনা মুস্তাফা এবং জামাতা মোহাম্মাদ কামরুল ইসলাম।
অস্ট্রেলিয়ার প্রকৃতির উপর কলম এবং কালিতে আঁকা শিল্পীর একাধিক ছবির চিত্রপ্রদর্শণী শুরু হয় বিকেল ৫ ঘটিকায় এবং প্রদর্শণী চলে রাত ৯ টা পর্যন্ত। প্রদর্শণীতে আগত দর্শক এবং অতিথিগণ তাদেরই পরিচিত অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থান সমূহ শিল্পীর তুলিতে আঁকা ছবিতে দেখে বিমোহিত হন।
বিশিষ্ট্য ক্রীড়াবিদ নাসিম সামাদের চমৎকার উপস্থাপনার মাধ্যমে আলোচনা ও সম্বর্ধনা অনুষ্ঠান পর্বের সূচনা করা হয়।
এ পর্বে ব্ক্তব্য রাখেন, ডেপুটি মেয়র কার্ল সালেহ, ডাঃ আব্দুল ওয়াহাব, এম এ মতিন ও আবুল কালাম আজাদ খোকন।
ডেপুটি মেয়র কার্ল সালেহ তার ব্ক্তব্যে বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশী কমিউনিটি পিছিয়ে নেই। অস্ট্রেলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশীরা আছেন। তিনি কে জি মুস্তাফার শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন এবং সিডনি সফরের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ার প্রকৃতির উপর শিল্পীর আঁকা দুর্লভ ছবিগুলো কাউন্সিলের রিজার্ভ রাখার জন্য সংশ্লিষ্ট বিভাগে লিখিত প্রস্তাবনা পেশ করবেন বলে তিনি জানান। এছাড়াও ১৮ই মার্চ বিশ্ব হারমোনী দিবসে কাউন্সিলের মেয়র ও লোকাল এম পি'র সাথে পরিচয় করিয়ে দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
শিল্পী কে জি মুস্তাফা প্রথমে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি এবং আয়োজকদর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি অস্ট্রেলিয়ার প্রকৃতিতে মুগ্ধ হয়ে ছবিগুলো আঁকার জন্য আমি মাইলের পর মাইল পায়ে হেঁটেছি, কখনো খেয়ে কখনো না খেয়ে দিনের পর দিন ব্যয় করেছি। অস্ট্রেলিয়ার প্রকৃতির উপর আঁকা অমূল্য ছবিগুলো এখানেই রেখে যেতে চাই। ছবিগুলো থেকে কোন সন্মানা আসলেই আমি আনন্দিত। শিল্পী তঁার নিজ হাতে আঁকা ৫টি দুর্লভ ছবি আয়োজকদেরকে উপহার হিসেবে দান করেন।
পরে হাল্কা আপ্যায়নের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
উল্লেখ্য যে, ডাইভারসিটি ক্যানটারবেরি সিটি কাউন্সিলের আয়োজনে সিডনির ক্যামসী লাইব্রেরীতে গত ৭ই মার্চ থেকে শিল্পীর যে একক প্রদর্শণী শুরু হয়েছে তা চলবে আগামী ২১শে মার্চ পর্যন্ত।
।। নাইম আবদুল্লাহ ।।