Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৯

সিডনিতে ‘ফাগুন হাওয়া’ মেলার প্রেস কনফারেন্স

রঙিন ফাগুন হাওয়ার দিন। কি মনে, কি বনে_ শিহরণ সর্বত্র। ফাগুনের আবাহনে প্রাণ ফিরে পায় বিবর্ণ প্রকৃতি; জেগে উঠে রূপ-লাবণ্যে। ফাগুন জাগিয়ে তোলে ভালোবাসার বোধ; দেয় মিলনের বার্তা। ‘দ্যা ফ্রেন্ডস ইভেন্ট প্রাইভেট লিমিটেড’ আয়োজনে সিডনির বনফুল রেষ্টুরেন্টে রাত ৮:৩০ মিনিটে আয়োজন করা হয় ‘ফাগুন হাওয়া’ মেলার প্রেস কনফারেন্স। এই মেলা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর […]

সিডনিতে ‘ফাগুন হাওয়া’ মেলার প্রেস কনফারেন্স
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

রঙিন ফাগুন হাওয়ার দিন। কি মনে, কি বনে_ শিহরণ সর্বত্র। ফাগুনের আবাহনে প্রাণ ফিরে পায় বিবর্ণ প্রকৃতি; জেগে উঠে রূপ-লাবণ্যে। ফাগুন জাগিয়ে তোলে ভালোবাসার বোধ; দেয় মিলনের বার্তা।

‘দ্যা ফ্রেন্ডস ইভেন্ট প্রাইভেট লিমিটেড’ আয়োজনে সিডনির বনফুল রেষ্টুরেন্টে রাত ৮:৩০ মিনিটে আয়োজন করা হয় ‘ফাগুন হাওয়া’ মেলার প্রেস কনফারেন্স। এই মেলা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা। উল্লেখ্য, ২০১৫ সালে তিসা তানিয়ার উদ্যোগে ‘ফাগুন হাওয়া’ মেলার যাত্রা শুরু।

প্রকৃতিতে রূপের রঙ ছড়িয়ে দেওয়া এই ঋতুকে বরণ করতেই সিডনিতে আবিদা আসওয়াদ, নাছরিন পলি, তিসা তানিয়া ও পপি কবিরের ‘ফাগুন হাওয়া’ মেলার আয়োজন। অন্যান্য সহযোগীতার মধ্যে রয়েছে ফারুক খান ও রাহিলস মেকাপ ওয়ার্ল্ডের হেমা জোয়াদ্দার ও মিউচুয়াল হোম।

এই ‘ফাগুন হাওয়া’ মেলা আগামী ১০ই মার্চ রবিবার দুপুর ১২:০০টা থেকে বিকেল ৬:০০টা পর্যন্ত সিডনি রনমোর কমিউনিটি সেন্টার, মিন্টোতে অনুষ্ঠিত হবে। এন্ট্রি ফি ১৫ ডলার (খাবারসহ)

মেলার অনুষ্ঠানমালায় থাকছে ফেস পেইন্টিং, কিডস এন্টারটেইমেন্ট, কালচারাল প্রোগ্রাম, মিউজিক, নাচ, সালমিন তানহার ‘দ্যা লুক’ এর ফ্যাশন শো এবং সেলিমা বেগমের ‘কিশোর সংঘ’র নাচ ও গান।

নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com