সিডনির মিন্টুতে রনমোর কমিউনিটি সেন্টারে গত ১০ মার্চ রবিবার ‘ফাগুন হাওয়া’ মেলা অনুষ্ঠিত হয়েছে। চিরায়ত বাংলার ঋতুরাজ বসন্তকে বরণের এই উৎসবের আয়োজন করেছে ‘দ্যা ফ্রেন্ডস ইভেন্ট প্রাইভেট লিমিটেড’ নামক সংগঠন। অনুষ্ঠান উপস্হাপনায় ছিলেন সাখায়াৎ নয়ন, তান্মি পারভেজ ও নাছরিন পলি। মেলার বিভিন্ন কার্যক্রম দর্শকদের মুগ্ধ করেন কোমল সাজে শিশুদের পদচারণায় মুখর ছিল উৎসব প্রাঙ্গণ। আর […]
সিডনির মিন্টুতে রনমোর কমিউনিটি সেন্টারে গত ১০ মার্চ রবিবার ‘ফাগুন হাওয়া’ মেলা অনুষ্ঠিত হয়েছে। চিরায়ত বাংলার ঋতুরাজ বসন্তকে বরণের এই উৎসবের আয়োজন করেছে ‘দ্যা ফ্রেন্ডস ইভেন্ট প্রাইভেট লিমিটেড’ নামক সংগঠন। অনুষ্ঠান উপস্হাপনায় ছিলেন সাখায়াৎ নয়ন, তান্মি পারভেজ ও নাছরিন পলি।
মেলার বিভিন্ন কার্যক্রম দর্শকদের মুগ্ধ করেন কোমল সাজে শিশুদের পদচারণায় মুখর ছিল উৎসব প্রাঙ্গণ। আর নারীরা হলুদ শাড়ি পরে ও মাথায় খোঁপা বেঁধে এবং ছেলেরা পায়জামা-পান্জাবী পরে উৎসবে আসেছেন।
অনুষ্ঠান দুপুর ১:৩০ মিনিটে স্বাগত বক্তব্য ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়। কবিতা আবৃতি করেন অনিলা পারভিন ও তান্মি পারভেজ।

গান পরিবেশন করেন শিল্পী রুমানা ফেরদৌস ও মুক্তার। ডিজে সায়েমের মিক্স মিউজিক এবং বাউল ও লোকসঙ্গীতে ছিলেন নামিদ ও কলি। স্হানীয় শিল্পী মিতা ও আতিক হেলাল আধুনিক গান পরিবেশন করেন। কিশোর সংঘের গান ও নাচ পরিবেশনার দায়িত্বে ছিলেন সেলিমা বেগম। কালচারাল প্রোগ্রামে সালমিন তানহার ‘দ্যা লুক’ এর ফ্যাশন শো প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের প্রবেশ মূল্য ১৫ ডলার ছিল। উৎসবে দুপুরের খাবার, পিঠা ও বিকালের নাস্তাসহ ব্যবস্তা ছিল। অনুষ্ঠানমালায় ফেস পেইন্টিং, কিডস এন্টারটেইমেন্টের আয়োজন করেছে।
আবিদা আসওয়াদ, নাছরিন পলি, তিসা তানিয়া ও পপি কবির ফাগুন হাওয়া’ মেলার আয়োজক। বিশেষ অতিথিদের বক্তব্য শেষে আয়োজকরা সবাইকে ধন্যবাদ জানিয়ে ‘ফাগুন হাওয়া’ মেলার সমাপ্তি ঘোষনা করেন।