Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৮:০১ পিএম, ১ মে ২০২০

সিডনিতে ‘ফুড শেয়ারিং’ এর প্রত্যহ খাবার বিতরণ

করোনা পরিস্থিতিতে সিডনিতে কর্মহীন বা ছাত্র/ছাত্রীদের খাদ্য বিতরণ করেছেন ‘ফুড শেয়ারিং’ নামে সামাজিক সংগঠনটি। আব্দুল্লাহ আল নোমান শামীমের তত্ত্বাবধায়নে সিডনির বাঙালী অধ্যুষিত এলাকা লাকেম্বায় নার্গিস রেস্টুরেন্টে এই কর্মসূচী নিরলস ভাবে পরিচালিত হচ্ছে। গত ৫ই এপ্রিল থেকে ফুড শেয়ারিং শুরু হয়েছে যা আগামী দেড় মাস পর্যন্ত কার্যক্রম চলবে। প্রত্যহ দুপুরের ও রাতের জন্য খাবার বিতরন চলছে। […]

সিডনিতে ‘ফুড শেয়ারিং’ এর প্রত্যহ খাবার বিতরণ
১ মিনিটে পড়ুন |

করোনা পরিস্থিতিতে সিডনিতে কর্মহীন বা ছাত্র/ছাত্রীদের খাদ্য বিতরণ করেছেন ‘ফুড শেয়ারিং’ নামে সামাজিক সংগঠনটি। আব্দুল্লাহ আল নোমান শামীমের তত্ত্বাবধায়নে সিডনির বাঙালী অধ্যুষিত এলাকা লাকেম্বায় নার্গিস রেস্টুরেন্টে এই কর্মসূচী নিরলস ভাবে পরিচালিত হচ্ছে।

গত ৫ই এপ্রিল থেকে ফুড শেয়ারিং শুরু হয়েছে যা আগামী দেড় মাস পর্যন্ত কার্যক্রম চলবে। প্রত্যহ দুপুরের ও রাতের জন্য খাবার বিতরন চলছে। প্রতিদিন আনুমানিক ১৫০টি বক্স বিতরন হচ্ছে এবং যা নাকি ২৬ দিন পার করেছেন। বিপদগ্রস্থদের সহযোগীতা চালিয়ে যাওয়ার জন্য কমিউনিটি থেকে নিত্য প্রয়োজনীয় গ্রোসারীজসহ অর্থ সহায়তা পেয়েছেন সংগঠনটি।

‘ফুড শেয়ারিং’ নামে দুপুর ও রাতের খাওয়ার ব্যবস্থা করেন দলমত নির্বিশেষে একটি বড় টিম, যার অন্যান্যরা হচ্ছেন, প্রখ্যাত সেফ চমন রহমান, ক্যারিওগ্রাফার সালমিন সুলতানা, নাহিয়ান আজমল, ডাঃ লাভলী রহমান, এড নির্মল্য তালুকদার, প্রফেসর ডাঃ আবুল হাসনাত মিল্টন, আলী আশরাফ হিমেল, মহিউদ্দিন কাদের, মোহাম্মাদ কবির, শাহ নেওয়াজ আলো, সেফ গৌতম সাহা, কাজী আরমান, অপু সারোয়ার, আরিফুর রহমান, আমিনুল ইসলাম রুবেল, শাকিল মল্লিকসহ অনেকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com