গত ৩১শে আগষ্ট সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, অস্ট্রেলিয়া কর্তৃক তাঁর জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহজাদা।
সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ ও সাংগঠনিক সম্পাদক আইজিদ আরাফাত অরূপ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম ও আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোঃ সিরাজুল হক। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৫ এর সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ সিডনি শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ আলতাফ হোসেন লাল্টু , ছাত্রলীগ নেতা মোঃ এহসান হাবিব সিয়াম, আওয়ামী লীগ সিডনি শাখার কৃষি ও সমবায় বিষয় সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ফুয়াদ শিহাব, সহ সভাপতি জহিরুল ইসলাম, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, আইনজীবি নির্মাল্যয় তালুকদার, অস্ট্রেলিয়া যুবলীগের সহসভাপতি ডঃ লাভলী রহমান, আওয়ামীলীগ সিডনি উপদেষ্টা রহমত উল্লাহ, আওয়ামীলীগের অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক এস এম দিদার হোসেন, মোসলেহুর রহমান খুশবো, কোষাধ্যক্ষ আসরাফুল আলম লাবু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলি শিকদার, কাউন্সিলর রাজ দত্ত, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ রতন কুণ্ডু, ডঃ কাউয়ম পারভেজ প্রমুখ।
শোক দিবসের এই অনুষ্ঠান সফল করার জন্য অনুষ্ঠানে সভাপতি গাউসুল আলম সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নৈশ্যভোজের পর অনুষ্ঠানের সমাপ্তি হয়।