Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১০:৫৪ এএম, ১৭ মার্চ ২০১৫

সিডনিতে বড় পর্দায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল

সিডনিতে বড় পর্দায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল  বিডি গোল্ড কাপ ও মানিগ্রাম অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে প্রবাসী বাংলাদেশী ক্রিয়ামোদীদের জন্য বিনা টিকেটে বড় পর্দায় বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের উত্তেজনা পূর্ণ খেলাটি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। তারিখঃ ১৯ মার্চ বৃহস্পতিবার, ২০১৫ সময়ঃ দুপুর ২টায় গেট খোলা হবে স্থানঃ রেড রোজ ফাংশন সেন্টার     ৯৮, […]

সিডনিতে বড় পর্দায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল
১ মিনিটে পড়ুন |

সিডনিতে বড় পর্দায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল

 বিডি গোল্ড কাপ ও মানিগ্রাম অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে প্রবাসী বাংলাদেশী ক্রিয়ামোদীদের জন্য বিনা টিকেটে বড় পর্দায় বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনালের উত্তেজনা পূর্ণ খেলাটি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।

তারিখঃ ১৯ মার্চ বৃহস্পতিবার, ২০১৫

সময়ঃ দুপুর ২টায় গেট খোলা হবে

স্থানঃ রেড রোজ ফাংশন সেন্টার

    ৯৮, রেলওয়ে স্ট্রিট, রকডেল।

 স্বল্পমূল্যে স্নাকস, পানীয়সহ দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

 

শর্তাবলীঃ 
খেলা চলাকালীন সময়ে কোন রকম আক্রমনাত্মক বা অবমাননাকর আচরণ সহ্য করা হবে না। কোনরূপ অপ্রীতিকর পরিস্থিতিতে ব্যবস্থাপনা কমিটি হল পরিত্যাগ করার নির্দেশ দিতে পারে।
হল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে আসন ব্যবস্থা সংরক্ষিত না করার এবং পাশাপাশি অন্যদেরও খেলা দেখার সুযোগ দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। 
বিডি গোল্ড কাপ কমিটি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা দৃঢ়ভাবে আশা প্রকাশ করি যে বাংলাদেশ সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। তখন যদি ঐ খেলাটি নিউজিল্যান্ডে হয় তাহলে আমরা আপনাদের আবারও বড় পর্দায় 
দেখানোর ব্যবস্থা করবো। 
বাংলাদেশ টীমকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ব্যবস্থাপনা কমিটি দর্শকদের সবাইকে লাল সুবজের বাংলাদেশী জার্সি পড়ে খেলা দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

স্বপ্নের কোয়ার্টার ফাইনালে এখন বাংলাদেশী ক্রিয়ামোদীদের মধ্যে টানটান উত্তেজনা ও আনন্দ বিরাজ করছে !
 
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com