বাংলা নববর্ষ উপলক্ষে মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনের আয়োজনে আগামী ১৩ এপ্রিল সিডনির ক্যাম্বেলটাউন অ্যাথলেটিকস্ স্টেডিয়ামে ‘বহুজাতিক বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি জানায়, বাংলা কিডস্ গ্রুপের নাচ ও ফ্যাশন শো পরিবেশন করবে। শ্রীলংকান, মালিয়ালাম, নেপালি ল্যাংগুয়েজ স্কুলের দলীয় পরিবেশনা থাকবে। এছাড়াও থাকবে প্যাসিফিক আইল্যান্ডার, চাইনিজ ও পাকিস্তানি কমিউনিটির উপস্থাপনাসহ বাংলা গান। স্হানীয় ব্যান্ড এইট নোটস্, কৃষ্টি […]
বাংলা নববর্ষ উপলক্ষে মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনের আয়োজনে আগামী ১৩ এপ্রিল সিডনির ক্যাম্বেলটাউন অ্যাথলেটিকস্ স্টেডিয়ামে ‘বহুজাতিক বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি জানায়, বাংলা কিডস্ গ্রুপের নাচ ও ফ্যাশন শো পরিবেশন করবে। শ্রীলংকান,
মালিয়ালাম, নেপালি ল্যাংগুয়েজ স্কুলের দলীয় পরিবেশনা থাকবে। এছাড়াও থাকবে প্যাসিফিক আইল্যান্ডার, চাইনিজ ও পাকিস্তানি কমিউনিটির উপস্থাপনাসহ বাংলা গান।
স্হানীয় ব্যান্ড এইট নোটস্, কৃষ্টি এবং ধূমকেতুর সংগীত পরিবেশনা। পাকিস্তানি, ফিলিপিনু ও নেপালি নাচ। শিশুদের জন্য আকর্ষনীয় রাইডসহ বিভিন্ন দেশের বাহারী খাবার স্টল থাকবে। মেলায় থাকবে দেশীয় জনপ্রিয় কাবাডি খেলা। সবশেষে ফায়ার ওয়ার্কস হবে।
সংগঠনটির সভাপতি এনাম হক উৎসবের সকল আয়োজন সন্পন্ন করেছেন। এ উপলক্ষে গত ১৭ মার্চ সাংবাদিক সম্মেলনও করেছেন। দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই মেলা।