Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:৩০ পিএম, ২৭ মে ২০১৯

সিডনিতে বাংলাদেশিদের জন্য ঈদ এক্সিবিশন

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের হাতের নাগালে ঈদ কেনাকাটার সুযোগ করে দিতে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী সিডনি-বাংলাদেশি ঈদ এক্সিবিশন। দুই দিনব্যাপী মেলার আজ রোববার ছিল প্রথম দিন। সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হল প্রাঙ্গণে এ মেলা আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে শুরু হওয়া মেলায় ২৫টি স্টলে ছিল বাংলাদেশি ও উপমহাদেশীয় প্রায় সব ধরনের ঈদ পোশাক […]

সিডনিতে বাংলাদেশিদের জন্য ঈদ এক্সিবিশন
নিউজ ডেস্ক
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের হাতের নাগালে ঈদ কেনাকাটার সুযোগ করে দিতে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী সিডনি-বাংলাদেশি ঈদ এক্সিবিশন। দুই দিনব্যাপী মেলার আজ রোববার ছিল প্রথম দিন। সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হল প্রাঙ্গণে এ মেলা আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে শুরু হওয়া মেলায় ২৫টি স্টলে ছিল বাংলাদেশি ও উপমহাদেশীয় প্রায় সব ধরনের ঈদ পোশাক ও গয়না। মেলা দেখতে এসে বাংলাদেশিদের সঙ্গে কেনাকাটা করেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের সাংসদ অনুলাক চান্টিভংগ।

দেশীয় পোশাক ও ফ্যাশনকে তুলে ধরতেই এ মেলা আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে আসর গ্রেগ পার্সিভাল হল প্রাঙ্গণেই বসবে আগামী ২ জুন রোববার বেলা ১১টা থেকে। সবার জন্য এ মেলা উন্মুক্ত থাকবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

মেলার প্রথম দিনেই বিপুল দর্শক সমাগম ঘটেছে বলে জানায় মেলার আয়োজক সিডনি বাঙালি কমিউনিটি ইনক। আয়োজকদের অন্যতম আবু তারিক এ বিষয়ে বলেন, ঈদের আগে ও নিকটবর্তী অবস্থানে হওয়ায় ইঙ্গেলবার্নের মেলায় এবার আশাতীত ক্রেতা আসেন। এ ছাড়া বড় পার্কিং সুবিধা ও হাল-ফ্যাশনের পণ্যের জোগান থাকায় ক্রেতারা আগামী আসরেও আসবেন মনে আশা করছি।

সূত্র: প্রথম আলো

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com