সিডনির ক্যান্পসীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশি অভিবাসীদের সাথে মতবিনিময় করেছেন অস্ট্রেলিয়ায় নব নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোঃ সুফিউর রহমান। সিডনিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সাথে রাষ্ট্রদূত মোঃ সুফিউর রহমান সকালে ব্যাবসায়ীদের এবং বিকালে কমিউনিটির সাংস্কৃতিক ও সমাজকর্মীদের সাথে দুই দফায় মতবিনিময় করেন। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রাষ্ট্রদূত স্থানীয় বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা […]
সিডনির ক্যান্পসীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশি অভিবাসীদের সাথে মতবিনিময় করেছেন অস্ট্রেলিয়ায় নব নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোঃ সুফিউর রহমান।
সিডনিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সাথে রাষ্ট্রদূত মোঃ সুফিউর রহমান সকালে ব্যাবসায়ীদের এবং বিকালে কমিউনিটির সাংস্কৃতিক ও সমাজকর্মীদের সাথে দুই দফায় মতবিনিময় করেন। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত স্থানীয় বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। হাইকমিশনার অভিবাসীদের পাসপোর্ট ইস্যু, প্রবাসীদের দূতাবাসের ওয়েব সাইটে নাম রেজিষ্ট্রেশন সংক্রান্ত, ফান্ডিং, বাংলা স্কুলের প্রসার ইত্যাদি বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। অন্যান্য যে কোন প্রয়োজনে দূতাবাস সহযোগিতা করবে বলে জানান রাষ্ট্রদূত।