Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৯:২৪ এএম, ৩১ অক্টোবর ২০১৪

সিডনিতে বাংলাদেশী যুবকের অস্বাভাবিক মৃত্যু

শহিদুর রহমান শাহিন (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশীর লাশ গত মঙ্গলবার সকালে সিডনির রোজল্যান্ডস প্যারি পার্ক থেকে পুলিশ উদ্ধার করে। তার বাবার নাম মোঃ আতাই। সে ২০০৯ সালে পরিবারের সাথে স্কিল মাইগ্রেশন নিয়ে অস্ট্রেলিয়া আসেন এবং মা বাবার সাথে সিডনির ওয়ালী পার্ক এলাকায় বসবাস করতেন। শাহিনরা পাঁচ ভাই দুই বোন। সে সবার বড়। তারা বাংলাদেশের […]

সিডনিতে বাংলাদেশী যুবকের অস্বাভাবিক মৃত্যু
২ মিনিটে পড়ুন |

শহিদুর রহমান শাহিনশহিদুর রহমান শাহিন (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশীর লাশ গত মঙ্গলবার সকালে সিডনির রোজল্যান্ডস প্যারি পার্ক থেকে পুলিশ উদ্ধার করে। তার বাবার নাম মোঃ আতাই। সে ২০০৯ সালে পরিবারের সাথে স্কিল মাইগ্রেশন নিয়ে অস্ট্রেলিয়া আসেন এবং মা বাবার সাথে সিডনির ওয়ালী পার্ক এলাকায় বসবাস করতেন। শাহিনরা পাঁচ ভাই দুই বোন। সে সবার বড়। তারা বাংলাদেশের সিলেটের অধিবাসী।

শাহিন সিডনিতে মানি এক্সচেঞ্জ ব্যবসার সাথে জড়িত ছিল। খবরে জানা যায়, গত সোমবার রাতে সে বাসা থেকে বেড়িয়ে যাবার পর সারারাত আর বাসায় ফেরেননি। গত মঙ্গলবার সকাল দশটার দিকে স্থানীয় পুলিশ শাহিনদের বাসায় এসে তার মা বাবাকে তার ছবি দেখিয়ে নিশ্চিত হয়ে মৃত্যু সংবাদ দেয়।

মঙ্গলবার সকালে প্যারি পার্ক থেকে শাহিনের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আজ বিকালে সিডনি পুলিশ শাহিনের লাশ বাংলাদেশী প্রবাসী কমিউনিটির কাছে হস্তান্তর করার পর হিমাগারে রাখা হয়েছে।

মরহুমের বাবা মোঃ আতাই বলেন, এই বছরের শেষের দিকে তারা শাহিনের বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন।

শাহিন অস্ট্রেলিয়া যুবলীগের কর্মী ছিল।

আগামীকাল শুক্রবার লাকেম্বা বড় মসজিদে জুম্মার নামাজের পর শাহিনের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর কাম্বেলটাউনের নারেলেন মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

এদিকে শাহিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পরার সাথে সাথে সমগ্র অস্ট্রেলিয়া জুড়ে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কমিউনিটির বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ সমবেদনা জানানোর জন্য তাদের ওয়ালী পার্কের বাসায় সমবেত হয়েছে।

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলির পক্ষ থেকে শোকবার্তা ও শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত:

আজ শুক্রবার তার জানযা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশ ২য় ময়না তদন্তের জন্য তার লাশ নিয়ে যায়। জানাযার পরবর্তী তারিখ শিঘ্রই জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com