বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী, দোয়া ও ইফতারের আয়োজন করা হয় সিডনির বেলম্যূর ইয়থ ক্লাবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারন সম্পাদক আবুল হাছান আর সভাপতিত্ব করেন অষ্টেলিয়া বিএনপির সভাপতি আলহাজ লুৎফুর কবির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা […]
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী, দোয়া ও ইফতারের আয়োজন করা হয় সিডনির বেলম্যূর ইয়থ ক্লাবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির সাধারন সম্পাদক আবুল হাছান আর সভাপতিত্ব করেন অষ্টেলিয়া বিএনপির সভাপতি আলহাজ লুৎফুর কবির।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়া শাখার প্রধান উপদেষ্টা মনিরুল হক জর্জ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে, যার ইফতারির জন্য বরাদ্দ মাত্র ৩৯’৫ টাকা মাত্র যা অমানবিক।

সিনিয়র সহ সভাপতি ডঃ আব্দুল ওয়াহাব বলেন, দেশে আজ কোন গণতন্র নাই, মানুষকে পাখির মত গুলি করে মেরে ফেলা হচ্ছে, যা মানবাদিকার লঙ্গন, মাদক নিয়ন্ত্রণ নামেও সাধারন মানুষকে হত্যা করা হচ্ছে।
অস্ট্রেলিয়া বিএনপির রাশেদুল হক, শিবলী সুহেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রাক্তন সাধারন সম্পাদক একেএম ফজলুল হক শফিক, সিনিয়র নেতা মোবারক হোসেন, মুন্নী চৌধুরী মেধাসহ আরো অনেকেই বত্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন মুক্তিযুদ্ধা হুমায়ুন কবির, সহকারী ভাইস প্রেসিডেন্ট লিটন মিয়া, সেলিম খান ও উজ্বল নকিয়াত, দপ্তর সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র নেতা মো পারভেজ, ট্রেজারার আরিফ তাহেত শাহীন, সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ঢালী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান, যুগ্ন সম্পাদক মোঃ মাসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিক মুনা মুসতাফা, বিএনপি অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেক নেতাকর্মীসব অন্যান্যরা।