Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৮

সিডনিতে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির ৪০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়া শাখা ল্যকেম্বার বনফুল রেষ্ট্রুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র সদস্য আরিফুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তারুজ্জামান বাবুল। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত […]

সিডনিতে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির ৪০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্ট্রেলিয়া শাখা ল্যকেম্বার বনফুল রেষ্ট্রুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র সদস্য আরিফুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তারুজ্জামান বাবুল।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ হায়দার আলী। সভার প্রথমে অষ্ট্রেলিয়া বিএনপির সভাপতি ড: হুমায়ের চৌধুরী রানার রোগমুক্তি কামনা এবং তাঁর পাঠানো শুভেচ্ছা বক্তব্য পাঠ করা হয়।

সভায় প্রধান অতিখি তার বক্তব্যে বলেন, সাজানো মামলার পাতানো রায়ে কারান্তরিত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ব্যতিত বাংলার মাটিতে নিরপেক্ষ নির্বাচন হতে পারেনা এবং তাকে ছাড়া বিএন পি আগামী নির্বাচনে যাবেনা।

আক্তারুজ্জামান বাবুল আরো বলেন, বিএনপি মুক্তযোদ্ধাদের দল যত বাধা বিপত্তি আসুক না কেন বিএনপি লড়াই চালিয়ে যাবে। যত চেষ্টাই করুক বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা যাবে না।

সভায় বিএনপি অষ্ট্রেলিয়ার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন-খুলনা বিআইটির সাবেক ভিপি প্রকৌশলী সোহেল ইকবাল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাকির আলম লেনিন, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুল আলম , খুলনা মহিলা কলেজের সাবেক ভিপি মিতা কাদরী, হাফিজুর রহমানমো. ফরিদ মিয়া, অধ্যাপক আলমগীর হোসেন, সৈয়দ তানবীর আলম, শোয়েব জাহাংগীর, মো. ফয়জুর রহমান, ইয়াছিন আরাফাত অপু, হাজী মো. ইউসুফ,এম আই চৌধুরী ছোটন, সা’আদ সামাদ ,মাহমুদা আরাফাত, তাফতুন নিতু, বশীর আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com