Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১২:১১ পিএম, ২৯ জুন ২০১৫

সিডনিতে বিএনপি অস্ট্রেলিয়া শাখার ইফতার মাহফিল

এম এ মাতিন : পবিত্র মাহে রমজান উপলক্ষে ভাব-গম্ভীর পরিবেশে সিডনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  অস্ট্রেলিয়া শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিডনির ল্যাকাম্বা রিমেম্বারেঞ্চ হলে গত ২৮শে জুন (রবিবার) এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির অস্ট্রেলিয়া শাখার সভাপতি ডা. আব্দুল ওয়াহাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া শাখা বিএনপির  সাবেক সভাপতি […]

সিডনিতে বিএনপি অস্ট্রেলিয়া শাখার ইফতার মাহফিল
১ মিনিটে পড়ুন |

এম এ মাতিন :

বিত্র মাহে রমজান উপলক্ষে ভাব-গম্ভীর পরিবেশে সিডনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  অস্ট্রেলিয়া শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিডনির ল্যাকাম্বা রিমেম্বারেঞ্চ হলে গত ২৮শে জুন (রবিবার) এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির অস্ট্রেলিয়া শাখার সভাপতি ডা. আব্দুল ওয়াহাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া শাখা বিএনপির  সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল হক জর্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নিউ সাউথ ওয়েলস স্টেটের ল্যাকাম্বা আসনের এমপি জিহাদ দিপ, ডাইভারসিটি ক্যানটারবারী সিটি কাউন্সিলের  কাউন্সিলর মার্ক এডলার, স্টেথফিল্ড সিটি কাউন্সিলের কাউন্সিলর রাজ দত্ত, লাকেম্বা লেবার পার্টির নেতা ও বাংলা স্কুলের পরিচালক জামিল হোসেন, সেচচাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা মুন্নী চৌধুরী মেথা। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক শফিক।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার সহ-সভাপতি আব্দুস ছাত্তার, বিএনপি অস্ট্রেলিয়ার শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. জাহিদুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সহিদ পারভেজ রেজা, হাবিবুর রহমান, তসলিমা কবির, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব এনএসডাব্লিউর সাবেক সভাপতি এ্যাডভোকেট মোবারক হোসেন, বাংলাদেশ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাছান, সহ-সভাপতি সেলিম লকিয়াত, সাধারণ সম্পাদক আব্দুল মতিন উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মাসুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com