অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি কমিউনিটিতে ক্রিকেট চর্চায় কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস কালচারাল অ্যাসোসিয়েশন (এবসকা)। দেশটিতে বসবাসরত বাংলাদেশি ক্রিকেটারদের উৎসাহ দিতে এবং দক্ষ ক্রিকেটার তৈরি করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি। সম্প্রতি সিডনিতে বাংলাদেশ গোল্ডকাপের ২৫তম বর্ষপূর্তি উৎসব পালন করলো সংগঠনটি। পাশাপাশি গোল্ডকাপে ফাইনালে যারা বিজয়ী হয়েছেন তাঁদের পুরষ্কার বিতরন করা হয়েছে। এ পুরষ্কার বিতরণী […]
অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি কমিউনিটিতে ক্রিকেট চর্চায় কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস কালচারাল অ্যাসোসিয়েশন (এবসকা)। দেশটিতে বসবাসরত বাংলাদেশি ক্রিকেটারদের উৎসাহ দিতে এবং দক্ষ ক্রিকেটার তৈরি করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি।
সম্প্রতি সিডনিতে বাংলাদেশ গোল্ডকাপের ২৫তম বর্ষপূর্তি উৎসব পালন করলো সংগঠনটি। পাশাপাশি গোল্ডকাপে ফাইনালে যারা বিজয়ী হয়েছেন তাঁদের পুরষ্কার বিতরন করা হয়েছে। এ পুরষ্কার বিতরণী পর্ব পরিচালনা করেন এবসকা’র সাধারণ সম্পাদক মনিরুল মিতুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি গোল্ডকাপের খেলোয়াররা, ক্যাপ্টেন, ম্যানেজার, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিদ্বয়। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রেন্ডউইক রাইডার্স ও রানার্স আপ পিফি দলকে পুরস্কার তুলে দেন।
সংগঠনের প্রেসিডেন্ট মো. মাসরুর সায়েম উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ১৯৯৬ সালে ক্রিকেট সংগঠনটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে পথচলা শুরু করে। এরপর থেকে কমিউনিটির ক্রিকেট উন্নয়নে কাজ করে যাচ্ছেন।