সিডনিতে বিদেশবাংলা ২৪ ডট কম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত প্রধান বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিদেশবাংলা ২৪ ডট কম ও এবিসি বাংলা ডট নেটের পক্ষ থেকে আগামী ১২ই জুলাই (রবিবার)সিডনিস্থ বনফুল রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টার, ৬ ফ্রেডরিক স্ট্রীট, রকডেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নিউজ […]
সিডনিতে বিদেশবাংলা ২৪ ডট কম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত প্রধান বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিদেশবাংলা ২৪ ডট কম ও এবিসি বাংলা ডট নেটের পক্ষ থেকে আগামী ১২ই জুলাই (রবিবার)সিডনিস্থ বনফুল রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টার, ৬ ফ্রেডরিক স্ট্রীট, রকডেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
নিউজ পোর্টাল দুইটির সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন জানান, উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, অনলাইন পোর্টাল ও পেপার পত্রিকার সম্পাদক ও সাংবাদিকগণ উপস্থিত থাকবেন। আমন্ত্রিত অতিথিগণকে বিকেল ৪টা ৩০মিনিটের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।
অস্ট্রেলিয়ান সংবাদ