Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

সিডনিতে বৈশাখী মেলার বিলবোর্ড প্রদর্শন

আগামী ২৩ মার্চ শনিবার বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির অলিম্পিক পার্কের এএনজেড স্টেডিয়ামে বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেলা উপলক্ষ্যে কমিটি গত ২০ ফেব্রুয়ারী বুধবার সিডনির গুরুত্বপূর্ণ সড়ক কিং জর্জেস ওয়ালী পার্ক ফ্লাইওভার ব্রীজের উপর বিলবোর্ড উদ্ভোধন করেন। মেলার বিলবোর্ড প্রচারনার এটা তৃতীয় বৎসর চলছে। এই বিলবোর্ডে শুধু বৈশাখী মেলার প্রচারণাই নয় বরং অন্যান্য […]

সিডনিতে বৈশাখী মেলার বিলবোর্ড প্রদর্শন
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

আগামী ২৩ মার্চ শনিবার বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির অলিম্পিক পার্কের এএনজেড স্টেডিয়ামে বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই মেলা উপলক্ষ্যে কমিটি গত ২০ ফেব্রুয়ারী বুধবার সিডনির গুরুত্বপূর্ণ সড়ক কিং জর্জেস ওয়ালী পার্ক ফ্লাইওভার ব্রীজের উপর বিলবোর্ড উদ্ভোধন করেন। মেলার বিলবোর্ড প্রচারনার এটা তৃতীয় বৎসর চলছে। এই বিলবোর্ডে শুধু বৈশাখী মেলার প্রচারণাই নয় বরং অন্যান্য দেশকে বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়।

অস্ট্রেলিয়াতে বিলবোর্ডে যে কোন প্রচারণা অনেক ব্যয়বহুল তাই গুরুত্বটাও বেশী। সড়ক ও জনপথ বিভাগ থেকে বিলবোর্ড লিজ নিয়ে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপনের জন্য কাজ করে যাচ্ছে। আর বিজ্ঞাপন প্রতিষ্ঠান থেকে ভাড়া নিয়ে মেলা কমিটি বিলবোর্ডে মেলার অ্যাড চালাচ্ছেন। প্রতিদিন এক লাখের বেশী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে এবং সকলের চোখ জুড়ে বিলবোর্ডের বাংলা লেখা নজরে পড়ছে।

মেলার প্রধান আয়োজক ও বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক জানান, আমাদের সংগঠনটি ২৬ বছর ধরে অলিম্পিক পার্কে মেলার আয়োজন করে আসছে। মেলার ২৫তম বর্ষপূর্তিকে সন্মাণ জানানোর জন্য ২০১৭ সালে প্রথম বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা শুরু হয়। এই মেলাটি সিডনি বারুদ গালর্স স্কুল শুরু করে আজ এএনজেড স্টেডিয়াম পর্যন্ত এসে পৌঁছেছে। শুধু অলিম্পিক পার্কেই মেলাটি ১৪ বৎসর যাবত হচ্ছে।

শেখ শামীমুল আরো বলেন, চাইনিজ কমিউনিটিতে ‘চাইনিজ নববর্ষ’ নিয়ে অস্ট্রেলিয়াতে যেমন ঢল নামে তেমনি একদিন আমাদের কমিউনিটিতে ঢল নামবে। আমরা প্রবাসে বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে অনেক উঁচুমানে নিয়ে যেতে পেরেছি সেই বাণীটা পৌঁছে দিতে চাই।

মেলার আয়োজনে থাকবে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি, ও স্বাধীনতার উপর প্রামাণ্যচিত্র। মেলা উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হবে। মেলা সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সবশেষে একটি স্থানীয় রেস্টুরেন্টে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি।

উল্লেখ্য যে, কিং জর্জেস রোডের পূর্ব নাম ছিল উইলির এভিনিউ। পরবর্তীতে ১৯৫২ সালে কিংবদন্তি কিং জর্জ এর সম্মানে নতুন নামে পরিচিত কিং জর্জেস রোড।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com