আগামী ১৫ই ফেব্রুয়ারী শনিবার সিডনির ব্যাংকসটাউন পল কিটিং পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভালোবাসার বাংলাদেশ’ মেলা। ভালোবাসা দিবসকে সামনে রেখে এই মেলার আয়োজন। মেলার আয়োজক ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ নামক সংগঠন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত সংগীতশিল্পী শুভ্রদেব গান পরিবেশন করবেন। স্থানীয় শিশু শিল্পীদের নানান পরিবেশনা, কবিতা আবৃত্তি, নাচ-গান ও ফ্যাশন শো রয়েছে। স্হানীয় কৃষ্টি ব্যান্ড কনসার্ট ও […]
আগামী ১৫ই ফেব্রুয়ারী শনিবার সিডনির ব্যাংকসটাউন পল কিটিং পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভালোবাসার বাংলাদেশ’ মেলা। ভালোবাসা দিবসকে সামনে রেখে এই মেলার
আয়োজন। মেলার আয়োজক ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ নামক সংগঠন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত সংগীতশিল্পী শুভ্রদেব গান পরিবেশন করবেন। স্থানীয় শিশু শিল্পীদের নানান পরিবেশনা, কবিতা আবৃত্তি, নাচ-গান ও ফ্যাশন শো রয়েছে। স্হানীয় কৃষ্টি ব্যান্ড কনসার্ট ও ফ্যাশন শো করবে দ্যা লুক। শিশুদের জন্যও আছে বিশেষ রাইডের আয়োজন।
মেলার প্রধান আয়োজক মাসিক মুক্তমঞ্চ সম্পাদক নোমান আল শামীম বলেন, এই মেলাটি তৃতীয় বৎসরে পা রাখলো। মেলাতে সিডনিবাসিকে সারা দিনব্যাপী আনন্দ উচ্ছাসে মাতিয়ে রাখবো। আসন্ন মেলার সকল প্রস্তুতি সন্পন্ন। মেলা দুপুর ২টা থেকে শুরু হয়ে চলবে মধ্য রাত পর্যন্ত।