Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ৮ নভেম্বর ২০১৮

সিডনিতে মিউচুয়াল হোমসের ডিসপ্লে হোমের উদ্বোধন

প্রত্যেক মানুষ একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেন। প্রবাসে সুন্দর বাড়ী করার স্বপ্ন থাকার সত্বেও অনেকের সঠিক গাইড লাইনের অভাব এবং অতিরিক্ত খরচের চিন্তায় বাড়ি নির্মাণ করতে পারছেন না। আবার অনেকের খুব অল্প জায়গা আছে,বা লম্বা/ত্রিকোণাকার জায়গা কেনা রয়েছে।কিভাবে বাড়ি করবেন কল্পনাও করতে পারছেন না, তাদের সহযোগিতার জন্য জন্য এগিয়ে এসেছে অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিল্ডার্স মিউচুয়াল হোমস। […]

সিডনিতে মিউচুয়াল হোমসের ডিসপ্লে হোমের উদ্বোধন
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

প্রত্যেক মানুষ একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেন। প্রবাসে সুন্দর বাড়ী করার স্বপ্ন থাকার সত্বেও অনেকের সঠিক গাইড লাইনের অভাব এবং অতিরিক্ত খরচের চিন্তায় বাড়ি নির্মাণ করতে পারছেন না। আবার অনেকের খুব অল্প জায়গা আছে,বা লম্বা/ত্রিকোণাকার জায়গা কেনা রয়েছে।কিভাবে বাড়ি করবেন কল্পনাও করতে পারছেন না, তাদের সহযোগিতার জন্য জন্য এগিয়ে এসেছে অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিল্ডার্স মিউচুয়াল হোমস।

গ্রাহকদের জমির প্রতি ইঞ্চির সঠিক ব্যবহার করে কিভাবে ছোট জমিতে নান্দনিক বাড়ির উপহার দেওয়া যায় তার প্রমান দিলো সিডনির বারডিয়ার তাদের দ্বিতীয় ডিসপ্লে হোমে (( Newbreeze Estate Bardia, 23 Damascus Street, Bardia, NSW 2565 ) ।

গত ৫ অক্টোবার শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে মিউচুয়াল হোমস এর ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়। আলিয়া ফাতিহা হকের কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয় ।

ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক এনাম হক, এই সময় মিউচুয়াল হোমস এর ব্যবস্থাপনা পরিচালক জাভেদ হক, পরিচালক সালেহা হক , কাউন্সিলর মাসুদ চৌধুরী, , কাউন্সিলর শাহে জামান টিটু, কাউন্সিলর মোঃ হুদা, কাউন্সিলর সুমন সাহা, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্হিত ছিলেন। এর আগে দুপুরে ক্যাম্বেলটাউনের স্টেট এমপি গ্রেগ ওয়ারেন, ওটলির স্টেট এমপি মার্ক কুরি ,কাউন্সিলর ক্যারেন হান্ট নব নির্মিত এই ডিসপ্লে সেন্টারটি পরিদর্শনে এবং এর নির্মান শৈলীর ভূয়সী প্রশংসা করেন।

উদ্বোধনের পর সংক্ষিপ্ত পরিসরে এক বক্তব্যে মিউচুয়াল হোমসের কর্ণধার এনাম হক বলেন, ‘ইউনিক ডিজাইন, উন্নত মান, নিরাপদ ও টেকসই নির্মাণ, পেশাদারিত্ব, কমিটমেন্ট, ওয়ান উইন্ডো সার্ভিস নিশ্চিতের পাশাপাশি কম সময়ে বাড়ী হস্তান্তরে আমরা প্রতিশ্রুতি বদ্ধ।’।

উদ্বোধনী এই অনুষ্ঠানে আগত দর্শার্থীদের জন্য ছিল ছোট পরিসরে সাংস্কৃতিক পরিবেশনা। এতে সংগীত পরিবেশন করেন মিঠু ও ইভানা খালেদ।

নিখুঁত ও নান্দনিক ডিজাইনে নিরাপদ স্থাপনা নির্মাণের পাশাপাশি পেশাদারিত্ব, নির্ধারিত সময় প্রতিশ্রুতির বাস্তবায়ন, উন্নত সেবা দিয়ে সবার মনে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে মিউচুয়াল হোমস। সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো নান্দনিক বাড়ি নির্মাণে জুড়ি নেই প্রতিষ্ঠানটির। তার আরেকটি প্রমান বহন করে নব নির্মিত এই ডিসপ্লে হোমটি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com