সিডনিতে ‘মিউজিক ফিস্ট-২০১৯’ উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে স্হানীয় গ্রামীন রেষ্টুরেন্টে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। গ্রীনফিল্ড এন্টারটেনমেন্ট অনুষ্ঠানের আয়োজক এবং এই সঙ্গীতসন্ধ্যায় থাকবেন ‘ব্যান্ড মাইলস’। সাথে থাকবেন সঙ্গীততঙ্গ শায়ান চৌধুরী ও ডিজে রাফসান।আগামী ১৯ অক্টোবর ‘মিউজিক ফিস্ট-২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিডনির ইউএনএসডব্লিউ সায়েন্স থিয়েটারে। অনুষ্ঠান বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত […]
সিডনিতে ‘মিউজিক ফিস্ট-২০১৯’ উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে স্হানীয় গ্রামীন রেষ্টুরেন্টে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। গ্রীনফিল্ড এন্টারটেনমেন্ট অনুষ্ঠানের আয়োজক এবং এই সঙ্গীতসন্ধ্যায় থাকবেন ‘ব্যান্ড মাইলস’।
সাথে থাকবেন সঙ্গীততঙ্গ শায়ান চৌধুরী ও ডিজে রাফসান।আগামী ১৯ অক্টোবর ‘মিউজিক ফিস্ট-২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিডনির ইউএনএসডব্লিউ সায়েন্স থিয়েটারে। অনুষ্ঠান বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। শুধুমাত্র অনলাইনেই বুকিং পাওয়া যাবে ‘ইভেন্টস এন্ড টিকেটস’ এর মাধ্যমে।
উক্ত প্রেস কনফারেন্সে মিডিয়ার মধ্যে উপস্হিত ছিলেন রেডিও ভয়েস অব বাংলাদেশ, জয়যাত্রা টিভি, জন্মভূমি টিভি, স্বদেশ বার্তা, স্বাধীন কন্ঠ, প্রশান্তিকা, প্রভাত ফেরী ও নবধারা নিউজ।মাইলস বাংলাদেশের একটি বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড। মাইলস ব্যান্ডের ৪০ বছর পূর্তি উদ্যাপন শুরু হবে যুক্তরাষ্ট্র সফর দিয়ে।
তারপর কানাডা ও অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন।এখন মাইলসের সদস্যসংখ্যা ৫ জন যথাক্রমে আছেন শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, সৈয়দ জিয়াউর রহমান তূর্য ও ইকবাল আসিফ জুয়েল।অর্ণব একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ, গায়ক, গীতিকার এবং রেকর্ড প্রযোজক এবং তিনি ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ ব্যান্ড গঠন করেন।
চাইনা ভাবিস বাংলাদেশী সঙ্গীততঙ্গ শায়ান চৌধুরী অর্ণবের প্রথম একক স্টুডিও অ্যালবাম।উল্লেখ্য, গ্রীনফিল্ড এন্টারটেনমেন্ট ও লিসেন ফর সংগঠন মিউচুয়াল এগ্রিমেন্ট হয় যাতে প্রতি বছর একই সাথে মিউজিক প্রোগ্রাম করবে না। দুটি সংগঠনই আলাদা করে এক বৎসর পর পর প্রোগ্রাম করবে।
লিসেন ফর সংগঠনের জাহিদুর রহমান ও মাহমুদ হোসেন ইমন জানান, ২০২০ সালে পঞ্চম ‘বাংলাদেশ মিউজিক নাইটস’ অনুষ্ঠান করবে।
মিউজিক ফিস্ট অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত যোগাযোগের নাম:মিরাজ হোসেন: 0402 706 662ফয়সাল আজাদ: 0433 807 367এনামুল হক: 0433 240 314