নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত প্রধান অনলাইন নিউজ পোর্টাল বিদেশবাংলা২৪ ডট কম ও এবিসি বাংলা ডট নেটের সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিনকে মিডিয়া ব্যাক্তিত্ব এ্ওয়ার্ড প্রদান করা হয়।গত ২১শে ফেব্রুয়ারি রবিবার আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রকাশিত অন্যতম জনপ্রিয় মাসিক কমিউনিটি পত্রিকা “সুপ্রভাত সিডনি’ তাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। ঐদিন সন্ধ্যায় […]
নাইম আবদুল্লাহ: অস্ট্রেলিয়া থেকে বাংলা ভাষায় প্রকাশিত প্রধান অনলাইন নিউজ পোর্টাল বিদেশবাংলা২৪ ডট কম ও এবিসি বাংলা ডট নেটের সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিনকে মিডিয়া ব্যাক্তিত্ব এ্ওয়ার্ড প্রদান করা হয়।গত ২১শে ফেব্রুয়ারি রবিবার আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রকাশিত অন্যতম জনপ্রিয় মাসিক কমিউনিটি পত্রিকা “সুপ্রভাত সিডনি’ তাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
ঐদিন সন্ধ্যায় সিডনির প্যারামাটায় বাংলাদেশী রেস্টুরেন্ট স্পাইস অফ লাইফে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। এই জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে সুপ্রভাত সিডনি’র পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বাংলাদেশী কমিউনিটি মিডিয়ায় বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এম এ মতিনকে মিডিয়া ব্যাক্তিত্ব এ্ওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়াও মিডিয়া ব্যাক্তিত্ব হিসেবে এ্ওয়ার্ড প্রাপ্ত সাংবাদিকগণ হলেন, ডাঃ নার্গিস আখতার বানু, মোহাম্মদ আসলাম মোল্লা, হাসান তারিক, ৮৭.৬ এফ এম রেডিওর শেখ মুসসাব্ব ও আবু রেজা আরেফিন। সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আব্দুল্লহ ইউছুফ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া লেবার পার্টির সিনিয়র মেম্বার এবং লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার শাওকোয়েত মোসেলমেন এম এল সি।
বিশেষ অতিথি ছিলেন, ডাইভারসিটি ক্যানটারব্যারী সিটি কাউন্সিলের মেয়র সি আর বারিয়ান রবসন, লাকেম্বা কোরআনিক সোসাইটির মেম্বার শেখ রিদওয়ান আশাওয়াই, প্রোফেসর জিম টাগারট, ক্যাম্পসি পুলিশ সুপার মাইকেল ম্যাকলান, অস্ট্রেলিয়া লেবার পার্টির পার্লামেন্ট ক্যান্ডিডেট জিহাদ দীপ, অস্ট্রেলিয়া লিবারেল পার্টির পার্লামেন্ট ক্যান্ডিডেট জিল্লুর রশিদ ভূইয়া, লেবার পার্টির সিনিয়র নেতা মিস আইশা, প্যারাম্যাটা সিটি কাউন্সিলর জুলিয়া ফিনন, ক্যানটারবেরি সিটি কাউন্সিলর কার্ল সালেহ, ব্যাংকসটাউন পুলিশ সুপারইনটেনডেণ্ট ক্যারল টাগ্যাঁট ও ডেভিড আরডলে,ক্যামসি পুলিশের ক্রাইম ম্যানেজার বেনজামিন হোপার প্রমুখ। এম, এ মতিন বলেন, প্রবাসে সামাজিক কর্মকাণ্ড ও কাজের স্বীকৃতি বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে সহায়তা করছে।