Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৮:৩১ এএম, ৫ জানুয়ারি ২০২১

সিডনিতে মুখে মাস্কবিহীন দেখলে $২০০ ফাইন

অস্ট্রেলিয়ার সিডনিতে হঠাৎ করে আবার করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই করোনা সংক্রমণকে গুরুত্ব দিয়ে গত শনিবার মধ্যরাত (অর্থাৎ রবিবার) থেকে ইনডোর স্পেসে বাধ্যতামূলক ভাবে মুখে মাস্ক পরা আবশ্যক করেছে। আর ৪ জানুয়ারি সোমবার থেকে যদি কেউ এই আইন ভঙ্গ করে তাঁকে ২০০ ডলার ফাইন করা হবে। নিউ […]

সিডনিতে মুখে মাস্কবিহীন দেখলে $২০০ ফাইন
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার সিডনিতে হঠাৎ করে আবার করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই করোনা সংক্রমণকে গুরুত্ব দিয়ে গত শনিবার মধ্যরাত (অর্থাৎ রবিবার) থেকে ইনডোর স্পেসে বাধ্যতামূলক ভাবে মুখে মাস্ক পরা আবশ্যক করেছে। আর ৪ জানুয়ারি সোমবার থেকে যদি কেউ এই আইন ভঙ্গ করে তাঁকে ২০০ ডলার ফাইন করা হবে।

নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার গ্ল্যাদিয়াস বেড়েজেকলিয়ান সকলকে মাস্ক পরিধান করতে উৎসাহিত করছেন। ১২ বৎসরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে ক্ষমা মার্জনীয়। কর্তৃপক্ষের অনুরোধে জনসমাগমে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন ও রাষ্ট্রের নিষেধাজ্ঞাসমূহ মেনে চলুন। অতি প্রয়োজন নাহলে নিজ আবাসে অবস্থান করুন।

মাস্ক পরিধান করা বাধ্যতামূলক স্থানসমূহ যেমন-রেস্তোরা, শপিং মল, সুপার মার্কেট, পাবলিক ট্রান্সপোর্ট, বিউটি সেলুন, বারবার শপ, সিনেমা হল, থিয়েটার, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, গেইমিং এরিয়া, হসপিটালিটি ভ্যানু এবং ধর্মীয় উপাসনালয় (মসজিদ, মন্দির, চার্চ ও প্যাগোডা) ইত্যদি অন্তর্ভুক্ত।

করোনার সন্দেহ হলে-ডাক্তারকে কল অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হট লাইনে যোগাযোগ করে টেস্টের ব্যবস্থা করতে পারেন। ফোন নাম্বর: ১৮০০ ০২০ ০৮০

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com