ইন্দোনেশিয়া থেকে ট্রলারে করে অস্ট্রেলিয়ায় আসা প্রবাসীদের জীবন যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে রচনা করা হয়েছে নাটক ‘রিফিউজি বিভ্রাট’। প্রবাসী নাট্যকার বেলাল হোসেন ঢালীর রচনা ও নির্দেশনায় আগামী ২৩ ডিসেম্বর সিডনির ব্যাংকস টাউনস্থ ব্রায়ান ব্রাউন থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে। বেলাল হোসেন ঢালী বলেন, ‘রিফিউজি বিভ্রাট’ মূলত ইন্দোনেশিয়া থেকে ট্রলারে করে অস্ট্রেলিয়ায় আসা প্রবাসীদের জীবন যুদ্ধের গল্প […]
ইন্দোনেশিয়া থেকে ট্রলারে করে অস্ট্রেলিয়ায় আসা প্রবাসীদের জীবন যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে রচনা করা হয়েছে নাটক ‘রিফিউজি বিভ্রাট’। প্রবাসী নাট্যকার বেলাল হোসেন ঢালীর রচনা ও নির্দেশনায় আগামী ২৩ ডিসেম্বর সিডনির ব্যাংকস টাউনস্থ ব্রায়ান ব্রাউন থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।
বেলাল হোসেন ঢালী বলেন, ‘রিফিউজি বিভ্রাট’ মূলত ইন্দোনেশিয়া থেকে ট্রলারে করে অস্ট্রেলিয়ায় আসা প্রবাসীদের জীবন যুদ্ধের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে। নাটকটিতে সিডনি প্রবাসী স্থানীয় কলাকুশলীরা অভিনয় করবেন। এছাড়া বাংলাদেশের মূলধারার অভিনয় শিল্পীদের উপস্থিতিও রয়েছে।