অস্ট্রেলিয়ার ব্যস্ততম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের বাইরে বুধবার সন্ধ্যায় বাদানুবাদের জের ধরে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে, সশস্ত্র ডাকাতি হওয়ার খবর পেয়ে ওইখানে যায় পুলিশ। পরে পুলিশের গুলিতে ওই ব্যক্তি প্রাণ হারায়। নিউ সাউথ ওয়েলস এর পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পৃক্ততা নেই। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, পুলিশের গুলিতে নিহত হওয়ার […]
অস্ট্রেলিয়ার ব্যস্ততম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের বাইরে বুধবার সন্ধ্যায় বাদানুবাদের জের ধরে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে, সশস্ত্র ডাকাতি হওয়ার খবর পেয়ে ওইখানে যায় পুলিশ। পরে পুলিশের গুলিতে ওই ব্যক্তি প্রাণ হারায়।
নিউ সাউথ ওয়েলস এর পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পৃক্ততা নেই। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় লোকটির হাতে একটি কাঁচি ছিল। ফ্লোরিস্ট ম্যানুয়েল থোওহারাস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, গলায় একটি বোতল ধরে সে পুলিশকে ফোন করতে বলে।
তিনি বলেন, ‘লোকটি আমাকে বলে, নড়বে না। পুলিশকে ফোন কর।’ তিনি আরো বলেন, ‘আমি তার কাছ থেকে দৌড়ে দূরে সরে যাই। সে দোকান থেকে একটি কাঁচি তুলে নেয়।’ পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার মার্ক ওয়াল্টন বলেন, ‘তার এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে।’ তদন্তে সহায়তার জন্য পুলিশ প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়েছে। এএফপি।