Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১:৩১ পিএম, ৯ জুন ২০১৯

সিডনিতে শক্তি সংগঠন আয়োজিত ‘জাতীয় স্বেচ্ছাসেবক সপ্তাহ-২০১৯’ পালন

অস্ট্রেলিয়াতে বার্ষিক ‘জাতীয় স্বেচ্ছাসেবী সপ্তাহ’ উদযাপন করা হল ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত। দেশটিতে জাতীয়ভাবে ‘ন্যাশনাল ভলান্টিয়ার উইক’ পালন করে স্বেচ্ছাসেবকদের উদার অবদানের কথা স্বীকার করা হয়। অস্ট্রেলিয়ার জাতীয় স্বেচ্ছাসেবক সপ্তাহ-২০১৯ সালের থিম ছিল “ভিন্নভাবে বিশ্বকে তৈরি করবো”। এ বৎসর অস্ট্রেলিয়াতে জাতীয় স্বেচ্ছাসেবক সপ্তাহ উদযাপনের ৩০ বৎসর পূর্তি হলো। পুরোদেশ জুড়ে হাজারো ইভেন্ট অনুষ্ঠিত […]

সিডনিতে শক্তি সংগঠন আয়োজিত ‘জাতীয় স্বেচ্ছাসেবক সপ্তাহ-২০১৯’ পালন
নবধারা নিউজ ডেস্ক
২ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়াতে বার্ষিক ‘জাতীয় স্বেচ্ছাসেবী সপ্তাহ’ উদযাপন করা হল ২০ মে থেকে ২৬ মে পর্যন্ত। দেশটিতে জাতীয়ভাবে ‘ন্যাশনাল ভলান্টিয়ার উইক’ পালন করে স্বেচ্ছাসেবকদের উদার অবদানের কথা স্বীকার করা হয়। অস্ট্রেলিয়ার জাতীয় স্বেচ্ছাসেবক সপ্তাহ-২০১৯ সালের থিম ছিল “ভিন্নভাবে বিশ্বকে তৈরি করবো”। এ বৎসর অস্ট্রেলিয়াতে জাতীয় স্বেচ্ছাসেবক সপ্তাহ উদযাপনের ৩০ বৎসর পূর্তি হলো।

পুরোদেশ জুড়ে হাজারো ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৬ মিলিয়ন স্বেচ্ছাসেবকদের অস্ট্রেলিয়ানরা ধন্যবাদ জানান।
দীর্ঘ সপ্তাহ উদযাপনের মধ্যে ছিল মনিং ব্রেকফাস্ট, আফটারনুন চা, লাঞ্চ, ওপেন ডে, পুরস্কার বা সার্টিফিকেট বিতরন অনুষ্ঠান, পিকনিক, ফোরাম এবং প্রশিক্ষণ সেশন অন্তর্ভুক্ত।

গত ৩ জুন সোমবার সিডনির এন,এস,ডব্লিউতে ‘শক্তি’ সংগঠনের আয়োজনে ‘জাতীয় স্বেচ্ছাসেবী সপ্তাহ’ পালন ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরন করেন। উক্ত অনুষ্ঠানটি সিডনির ওয়েন্টর্থভিল কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়।
সংগঠনটির চেয়ারপারসন সাবরিন ফারুকী উর্সী অনুষ্ঠানের উপস্থাপনা করেন।

শক্তি ইন্টারন্যাশনাল সংগঠনটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডর যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে আসছে ২৪ বৎসর যাবৎ এবং
এন,এস,ডব্লিউতে ৭ বৎসর যাবৎ সক্রিয়ভাবে কার্যক্রম চলছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শক্তি এন,এস,ডব্লিউ সংগঠনটির কোষাধক্ষ্য সাদিয়া তাবাস্মুম, শক্তির ফাউন্ডার মেম্বার সোগারা মোরাদি এবং লিপ এনজিও থেকে হান্না পিয়া বারাল।

স্বেচ্ছাসেবকদের কাজকে উৎসাহিত করার জন্য শক্তি এনএসডাব্লিউ এই অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের মোট ২০ জন স্বেচ্ছাসেবককে সার্টিফিকেট ও পুরস্কার বিতরন করা হয়। নিন্মে স্বেচ্ছাসেবকদের নাম ও তাদের প্রতিষ্ঠানের নাম তুলে ধরা হইল:

১. মো: আবুল কালাম আজাদ খোকন অস্ট্রেলিয়া ক্লিন আপ
২. মো: রাশেদ-উল-হক বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল
৩. আবিদা আসওয়াদ বাংলাদেশ কমিউনিটি কাউন্সিল
৪. মোহাম্মদ রউফ
আরাকান রোহিঙ্গা ডপোলেপমেন্ট এসোসিয়েশন অস্ট্রেলিয়া
৫. সাজিদা বাহাদুর মিয়া বার্মিজ রোহিঙ্গা কমিউনিটি
৬. বিনি অস্ট্রেলিয়ান ইরানীয়ান কমিউনিটি অর্গানাইজেশন
৭. অ্যানি লু বরোনিয়া মাল্টিকালচারাল সার্ভিসেস
৮. ইশা রাহেজা শক্তি এনএসডব্লিউ
৯. পাপুশ্রী সারওয়ানকুমার শক্তি এনএসডব্লিউ
১০. নাসরিন মোস্তফা শক্তি এনএসডব্লিউ
১১. সারা মোবিনি শক্তি এনএসডব্লিউ
১২. সোয়াথী মারাঠী শক্তি এনএসডব্লিউ
১৩. তাশফিয়া তাসনিম শক্তি এনএসডব্লিউ
১৪. তৃপ্তি স্রেট শক্তি এনএসডব্লিউ
১৫. বিনিতা মোহনদাস শক্তি এনএসডব্লিউ
১৬. মহা লাস্মি সেবা অস্ট্রেলিয়া
১৭. রেখা সিএমআরসি
১৮. মাধুরা ভেলহাল ইন্ডিয়ান সাপোর্ট সেন্টার
১৯. কেভিন পাগাদিনিমাথ অস্ট্রেলিয়া সাউথ এশিয়ান ফোরাম
২০. চন্দ্রিকা সুব্রামানিয়া
সাপোর্ট অর্গানাইজেশন ফর মাইগ্রেন্ট এন্ড এসাইলামসিকার

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com