Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৩:০৩ পিএম, ৩১ মে ২০২০

সিডনিতে শহীদ জিয়ার ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে বিএনপি ও জিয়া ফোরাম অস্ট্রেলিয়া। সিডনির ল্যাকান্বায় গত ৩০শে মে শনিবার শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন করে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করেন। প্রতি বছর এই দিনে সিডনিতে বিএনপি ও তাঁর অংগ সংগঠনসহ এবং জিয়া ফোরাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে থাকে। কিন্তু […]

সিডনিতে শহীদ জিয়ার ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন
২ মিনিটে পড়ুন |

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে বিএনপি ও জিয়া ফোরাম অস্ট্রেলিয়া। সিডনির ল্যাকান্বায় গত ৩০শে মে শনিবার শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠান সম্পন্ন করে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করেন। প্রতি বছর এই দিনে সিডনিতে বিএনপি ও তাঁর অংগ সংগঠনসহ এবং জিয়া ফোরাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে থাকে।

কিন্তু এ বৎসর করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে বিশেষ দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহাদৎ বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে রঙ্গিন পোস্টার বের করেছে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া। উল্লেখ্য যে, এ উপলক্ষে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া সিডনি ও বাংলাদেশে সামাজিক সহযোগিতা (ত্রান কর্মসূচী) অব্যহত রাখার কথাও ব্যক্ত করেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ সমগ্র বিশ্বের মহামারিমুক্ত হওয়ার জন্যও মোনাজাত করেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন। উল্লেখ্য ১৯৮১ সালের এই দিনে রাষ্ট্রবিরোধী একটি দলের প্রোরচনায় বিপথগামী উশৃংখল কিছু সেনাসদ্যসের বুলেটের আঘাতে তিনি নিহত হন।

এ কর্মসূচিতে অংশগ্রহন করেন বিএনপির আহ্বায়ক ও জিয়া ফোরামের প্রধান উপদেষ্টা ড. হুমায়ের চৌধুরী, জিয়া ফোরামের সাধারন সম্পাদক সোহেল ইকবাল, সাংগঠনিক সম্পাদক জাকির আলম লেনিন, যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম , যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ মন্জুরুল হক আলমগীর , সা’দ সামাদ, ইয়াসির আরাফাত অপু , রাকিবুল আলম অপু, তাফতুন নাঈম নিতু ও অস্ট্রেলিয়ার অন্যান্য সকল নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com