বিখ্যাত শিল্পী কে জি মুস্তাফা সিডনিতে বেড়াতে এসে মেয়ের কাছে অবস্থান করছেন। গত ২২শে ফেব্রুয়ারি সিডনির এ্যাশফিল্ডে অনুষ্ঠিত একুশে একাডেমি অস্ট্রেলিয়া আয়োজিত বইমেলায় ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতায়’ কে জি মুস্তাফা উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সদালপী, বিনয়ী এই মহান শিল্পী জানান, সিডনিতে বেড়াতে এসে একদিন তিনি সিডনির ডাইভারসিটি ক্যানটারব্যারী সিটি কাউন্সিলের সামনে আপন মনেছবি আঁকছিলেন […]
বিখ্যাত শিল্পী কে জি মুস্তাফা সিডনিতে বেড়াতে এসে মেয়ের কাছে অবস্থান করছেন।
গত ২২শে ফেব্রুয়ারি সিডনির এ্যাশফিল্ডে অনুষ্ঠিত একুশে একাডেমি অস্ট্রেলিয়া আয়োজিত বইমেলায় ‘চিত্রাঙ্কন প্রতিযোগিতায়’ কে জি মুস্তাফা উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সদালপী, বিনয়ী এই মহান শিল্পী জানান, সিডনিতে বেড়াতে এসে একদিন তিনি সিডনির ডাইভারসিটি ক্যানটারব্যারী সিটি কাউন্সিলের সামনে আপন মনেছবি আঁকছিলেন । তখন তার আঁকা ছবি নজর কাড়ে কাউন্সিলের এক কর্মকর্তার। অবশেষে কাউন্সিল তাদের নিজস্ব ব্যবস্থাপনায় শিল্পীর একক চিত্র প্রদর্শণীর আয়োজন করে।
সিডনির ক্যামসী লাইব্রেরীতে গত ৬ ই মার্চ থেকে তার একক প্রদর্শণী শুরু হয়েছে। (সময়সূচী সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। শনিবার ৯.৩০ থেকে বিকেল ৪টা এবং রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)। প্রদর্শনী আগামী ২১শে মার্চ শেষ হবে।
এ ছাড়াও আগামী ১৫ ই মার্চ রবিবার বিকাল পাচটায় বেলমোর কমিউনিটি সেন্টার হলে (৩৮-৪০ রেডম্যান প্যারেড, বিল্ডিং৩, বেলমোর স্টেশনের সন্নিকটে) বাংলাদেশী কমিউনিটি স্কুল, সিডনি থেকে প্রকাশিত দেশবিদেশ পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল বিদেশবাংলা, এবিসিবাংলা ডট নেট, নবধারানিউজ ডট নেট ও সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে এই গুণী শিল্পীকে যথার্থ সম্মান প্রদর্শনের জন্য একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকরা সবাইকে উপস্থিত থাকার সনির্বদ্ধ অনুরোধ জানিয়েছেন।