Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ৮ এপ্রিল ২০১৯

সিডনিতে শিল্পী ফেরদৌস ও হাবিব ওয়াহিদের সম্মানে নৈশভোজ

অষ্ট্রেলিয়া সিডনির স্হানীয় রেডরোজ রেষ্টুরেন্টে শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এই নৈশভোজের আয়োজক বঙ্গবন্ধু পরিষদ সিডনি। গত ৬ এপ্রিল শনিবার সিডনির স্মিথফিল্ড রোডের ফেয়ারফিল্ড শো-গ্রাউন্ডে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। আর এই মেলা পরবর্তী নৈশভোজের আয়োজন করেন মেলার প্রধান কর্মকর্তা গাউসুল আলম শাহাজাদা। হাবিব ওয়াহিদ একজন বাংলাদেশী জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী […]

সিডনিতে শিল্পী ফেরদৌস ও হাবিব ওয়াহিদের সম্মানে নৈশভোজ
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

অষ্ট্রেলিয়া সিডনির স্হানীয় রেডরোজ রেষ্টুরেন্টে শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এই নৈশভোজের আয়োজক বঙ্গবন্ধু পরিষদ সিডনি।

গত ৬ এপ্রিল শনিবার সিডনির স্মিথফিল্ড রোডের ফেয়ারফিল্ড শো-গ্রাউন্ডে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। আর এই মেলা পরবর্তী নৈশভোজের আয়োজন করেন মেলার প্রধান কর্মকর্তা গাউসুল আলম শাহাজাদা।

হাবিব ওয়াহিদ একজন বাংলাদেশী জনপ্রিয় সুরকার, সঙ্গীতশিল্পী এবং সংগীত পরিচালক। যিনি হাবিব নামেই শ্রোতাদের কাছে বেশি পরিচিত। তিনি বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্যে সমধিক পরিচিত করে তুলছেন।

বাংলাদেশের পপসঙ্গীত ইতিহাসের উজ্জ্বল নাম ফেরদৌস ওয়াহিদ। রবীন্দ্রসঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে শুরু হয় তার গানের যাত্রা। সত্তরের দশকে যে কয়েকজন তরুণ এ ধারার বাংলা গানে ঝড় তোলেন তিনি তাদের অন্যতম। এমন একটা মা দে না ও মামনিয়াসহ অসংখ্য গান গেয়ে জয় করেছেন অগণিত শ্রোতার মন। গানের পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছিলেন এ গুণী শিল্পী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের রাখেন শিল্পী ফেরদৌস ও হাবিব ওয়াহিদসহ বৈশাখী মেলার আয়োজক কমিটি। উক্ত মেলার প্রধান আয়োজক গাউসুল আলম শাহাজাদা শিল্পী, কলাকুশলী, মিডিয়া, বিজ্ঞাপনদাতা ও শুভান্যুধায়ীদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সিডনি, অষ্ট্রেলিয়া

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com