Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১৩ অক্টোবর ২০১৮

সিডনিতে শিল্পী মাকসুদ ও ব্যান্ড চিরকুট কনসার্ট

সিডনিতে ‘লিসেন ফর’ সংগঠনের উদ্যোগে গত ১৩ই অক্টোবর ‘বাংলাদেশ নাইট-১৮’ অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে ‘ফিডব্যাক’ এবং ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের জনপ্রিয় শিল্পী মাকসুদ ও ব্যান্ড ‘চিরকুট’ উপস্থিত ছিলেন। বাংলাদেশের দুঃস্থ ও পথ শিশুদের সাহাযার্থে এই চ্যারিটি কনসার্টের আয়োজন। সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর সাইন্স থিয়েটারে ‘লিসেন ফর’ এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। […]

সিডনিতে শিল্পী মাকসুদ ও ব্যান্ড চিরকুট কনসার্ট
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

সিডনিতে ‘লিসেন ফর’ সংগঠনের উদ্যোগে গত ১৩ই অক্টোবর ‘বাংলাদেশ নাইট-১৮’ অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে ‘ফিডব্যাক’ এবং ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের জনপ্রিয় শিল্পী মাকসুদ ও ব্যান্ড ‘চিরকুট’ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের দুঃস্থ ও পথ শিশুদের সাহাযার্থে এই চ্যারিটি কনসার্টের আয়োজন। সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর সাইন্স থিয়েটারে ‘লিসেন ফর’ এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

লিসেন ফর সংগঠনের আয়োজকরা জানান, অনুষ্ঠানে সংগৃহীত ফান্ড দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রদান করা হবে। অনুষ্ঠানের অর্জিত অর্থ দিয়ে প্রতিবছর ৫ জন দুঃস্থ শিশুকে সাহায্য করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। উল্লেখ্য যে, গত ২০১৫ থেকে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।

জনপ্রিয় গান ‘মেলায় যাইরে’-এর স্রষ্টা মাকসুদুল হক। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি। ‘ফিডব্যাক’ এবং ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের মাধ্যমে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে ভক্তমহলে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন।

চিরকুট বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যান্ড। ২০০২ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালে আরটিভি বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছেন।

স্থানীয় সামাজিক, মিডিয়া বাক্তিত্ব, সাংস্কৃতিক কর্মীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে ফয়সাল ফরিদ জয়, আক্তার উদ্দিন টিপু, শুভ, মাহমুদ ইমন ও মৃদুল সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com