Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৬:০০ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯

সিডনিতে সংগীতসন্ধ্যা ‘জলসা’ এর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

জলসা মানে নৃত্য-গীতাদির বৈঠক। আর এই গীতাদির বৈঠকের আয়োজন করেছে ‘পথ প্রোডাকশন’ সংগঠন। পথ প্রোডাকশন সিডনির একটি অলাভজনক সাংস্কৃতিক সংগঠন এবং তাঁদের এবারের আয়োজন জলসা। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামী ১৮ই জানুয়ারী নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের প্যারেড থিয়েটারে। জলসা ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সুজিত মোস্তফা’র সঙ্গীত সন্ধ্যা আগামী ২১শে সেপ্টেম্বর […]

সিডনিতে সংগীতসন্ধ্যা ‘জলসা’ এর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নবধারা নিউজ অনলাইন
২ মিনিটে পড়ুন |

জলসা মানে নৃত্য-গীতাদির বৈঠক। আর এই গীতাদির বৈঠকের আয়োজন করেছে ‘পথ প্রোডাকশন’ সংগঠন। পথ প্রোডাকশন সিডনির একটি অলাভজনক সাংস্কৃতিক সংগঠন এবং তাঁদের এবারের আয়োজন জলসা। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামী ১৮ই জানুয়ারী নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের প্যারেড থিয়েটারে।

জলসা ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সুজিত মোস্তফা’র সঙ্গীত সন্ধ্যা আগামী ২১শে সেপ্টেম্বর (একই দিনে হওয়ার কারণে) নির্ধারণ করা হলে দর্শকদের অংশগ্রহনে সমস্যা দেখা দিতে পারে। তাই জলসা-২ এর আয়োজকরা ২১শে সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থগিত করে আগামী ১৮ই জানুয়ারীতে সন্ধ্যা ৬:০০ টায় অনুষ্ঠান করার সিদ্ধান্তে উপনীত হয়।

এই সংগীতানুষ্ঠানের সমুদয় অর্থ ক্যান্সার কাউন্সিলের জন্য অনুদান দেওয়া হবে। প্রবাসী নতুন শিল্পীদের উৎসাহ দেওয়া জলসার উদ্দেশ্য। এটা জলসার দ্বিতীয় আয়োজন তাই একে জলসা-২ বলা হচ্ছে। অনুষ্ঠানে নতুন ও পুরোনো দিনের গান দিয়ে সাজানো হয়েছে।

গত ১ সেপ্টম্বর সোমবার সন্ধ্যায় লাকেম্বার স্থানীয় রেস্টুরেন্টে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে জলসার আয়োজকরা। আয়োজক ফয়সাল হোসাইন বলেন, সিডনির স্হানীয় শিল্পীদের গান পরিবেশনে সুযোগ তৈরী করে দিচ্ছে জলসা। গতবার আট জন শিল্পী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আর এবারে জলসা-২ এর গ্রেন্ড শোতে ১৭ জন শিল্পী রবীন্দ্র, নজরুল, আধুনিক ও হিন্দি গান পরিবেশন করবে। পথ প্রোডাকশন সর্বদা ব্যতিক্রমধর্মী কিছু অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্ঠা করে আসছে। অনুষ্ঠান সফল করার জন্য তিনি সিডনির মিডিয়ার সহযোগীতা চেয়েছেন।

এই প্রেস কনফারেন্সে পথ প্রডাকশন্সের পক্ষে উপস্থিত ছিলেন ফয়সাল হোসাইন, আনিসুর রহমান নান্টু, শাওন অরিজিৎ, রাকেশ মণ্ডল, রাজিব, নিজাম উদ্দিন উজ্জ্বল। কনফারেন্সের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com