Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১০:০১ পিএম, ৭ অক্টোবর ২০১৯

সিডনিতে সখের থিয়েটারের অভিনয় কর্মশালা

‘বাঙলা নাটকের শাশ্বত সুর ছড়িয়ে দাও বহুদুর’ স্লোগানে চলতি ২৭ অক্টোবরে সখের থিয়েটারের অভিনয় কর্মশালা শুরু হতে যাচ্ছে। সিডনির ঐতিহ্যবাহী সখের থিয়েটার আনন্দ ছোঁয়ার প্রত্যয়ে দলটি ইতোমধ্যে কঞ্জুস প্রযোজনার মোট তিনটি প্রদর্শনী করেছে তারমধ্যে দুইটি সিডনিতে এবং একটি ক্যানবেরা হয়েছে। সিডনি ও ক্যানবেরাতে কঞ্জুস নাটকের সফল মঞ্চায়নের পরে দলের দ্বিতীয় মঞ্চ নাটকের জন্য নতুন কিছু […]

সিডনিতে সখের থিয়েটারের অভিনয় কর্মশালা
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

‘বাঙলা নাটকের শাশ্বত সুর ছড়িয়ে দাও বহুদুর’ স্লোগানে চলতি ২৭ অক্টোবরে সখের থিয়েটারের অভিনয় কর্মশালা শুরু হতে যাচ্ছে। সিডনির ঐতিহ্যবাহী সখের থিয়েটার আনন্দ ছোঁয়ার প্রত্যয়ে দলটি ইতোমধ্যে কঞ্জুস প্রযোজনার মোট তিনটি প্রদর্শনী করেছে তারমধ্যে দুইটি সিডনিতে এবং একটি ক্যানবেরা হয়েছে।

সিডনি ও ক্যানবেরাতে কঞ্জুস নাটকের সফল মঞ্চায়নের পরে দলের দ্বিতীয় মঞ্চ নাটকের জন্য নতুন কিছু নাট্যকর্মী আবশ্যক। নব নাট্যকর্মী খুঁজতে এই অভিনয় কর্মশালার সিদ্ধান্ত নিয়েছেন সখের থিয়েটার। এই নাট্যকর্মশালার এক দিন ব্যাপী অভিনয় বিষয়ক প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন নাট্য ব্যক্তিত্ব শাহীন আক্তার স্বর্ণা ও নাট্যজন শাহীন শাহনেওয়াজ। উক্ত অভিনয় কর্মশালা সকলের জন্য উন্মুক্ত।

আগামী ২৭ অক্টোবর রবিবার সকাল ১১:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত এই কর্মশালার কার্যক্রম হবে। উক্ত কর্মশালায় অংশ নিতে আগ্রহীরা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত ফোন নাম্বারে:
অভিনয় কর্মশালা কেন্দ্র: বেলমোর কমিউনিটি সেন্টার, সিডনি।

শাহীন শাহনেওয়াজ ০৪১২ ৩৬৬ ০৯৩

শাহীন আক্তার স্বর্ণা ০৪০৬ ৭৯০ ৮৫৬

আফসানা রুচি ০৪০২ ১৯৬ ০১৫

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com