Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
৭:৩১ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫

সিডনিতে সারগাম বিজয় দিবস পালন করেছে

সারা বিশ্বে প্রতি বছর বিজয় দিবস সকল বাংলাদেশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সর্বত্র পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের এই দিন পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। গত ১৬ ডিসেম্বর (বুধবার) হরাইজন থিয়েটারে সারগাম কালচারাল সোসাইটি সিডনিতে গতবারের মত এবারও […]

সিডনিতে সারগাম বিজয় দিবস পালন করেছে
১ মিনিটে পড়ুন |
GetAttachment.aspx 1
সারা বিশ্বে প্রতি বছর বিজয় দিবস সকল বাংলাদেশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সর্বত্র পালন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের এই দিন পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে।
index2
গত ১৬ ডিসেম্বর (বুধবার) হরাইজন থিয়েটারে সারগাম কালচারাল সোসাইটি সিডনিতে গতবারের মত এবারও বিজয় দিবস পালন করেছে। অনুষ্ঠান শুরু হয় অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ জাতীয় সংগীত দিয়ে তারপর চলে বিজয়ের কবিতা, গান, নৃত্য, যন্ত্র সংগীত। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাহুল হাসান, সোহেল কবির এবং তানিম খান। কবিতা ও নৃত্য পরিবেশন করেন ফারজানা হাসান। সরোদ এ ছিলেন তানিম খান, তবলায় অভিজিত দাস এবং পিয়ানোতে জছিন্ত সান্তা মারিয়া। সুদূর প্রবাসে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় দিবস পালিত হয় ঠিক বিজয় দিবসের দিনটিতে।

রাহুল হাসান গরিব দুখী অসহায় মানুষের জন্য গান দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু করেন এবং সবাইকে সাহায্য, সহযোগিতা এবং ভালবাসার হাত বাড়ানোর আহবান জানান। ‘আমি বাংলার গান গাই’ গেয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করার জন্য রাহুল হাসান সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে সারগামের পক্ষ থেকে সবার জন্য বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়।

index1
Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com