Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১০:১৬ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

সিডনিতে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

নাইম আবদুল্লাহ গত ১৪ ই ফেব্রুয়ারী (শনিবার) ওল্ড ক্যাডেট এসোসিয়েশন অফ সিলেট(OCAS)এর প্রথম আনুষ্ঠানিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লাকেম্বা স্পোর্টস হলে আয়োজিত এই অনুষ্ঠানে সমগ্র অস্ট্রেলিয়ায় বসবাসকারি সিলেট ক্যাডেট কলেজের প্রায় ২০ জন প্রাক্তন ক্যাডেট স্ব-পরিবারে এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।অনুষ্ঠানে যোগদানকারী ১৯৭৯ সালে সিলেট ক্যাডেট কলেজের তৃতীয় ব্যাচের ছাত্র […]

সিডনিতে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
১ মিনিটে পড়ুন |

নাইম আবদুল্লাহ

গত ১৪ ই ফেব্রুয়ারী (শনিবার) ওল্ড ক্যাডেট এসোসিয়েশন অফ সিলেট(OCAS)এর প্রথম আনুষ্ঠানিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লাকেম্বা স্পোর্টস হলে আয়োজিত এই অনুষ্ঠানে সমগ্র অস্ট্রেলিয়ায় বসবাসকারি সিলেট ক্যাডেট কলেজের প্রায় ২০ জন প্রাক্তন ক্যাডেট স্ব-পরিবারে এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।অনুষ্ঠানে যোগদানকারী ১৯৭৯ সালে সিলেট ক্যাডেট কলেজের তৃতীয় ব্যাচের ছাত্র রকহ্যামটনে বসবাসকারী ডঃ ইমরান হোসেন ছিলেন বয়জ্যৈষ্ঠ এবং ক্যানবেরার অধিবাসী পচিশতম ব্যাচের মহিউদ্দিন আহমেদ ছিলেন সর্ব কনিষ্ঠ। উৎসব মুখর পরিবেশে ভিন্ন ভিন্ন আয়োজনে পালিত হয় দিনটি।

উল্লেখযোগ্য ইভেন্টের মধ্যে ছিল টেবিল টেনিস প্রতিযোগিতা, বাচ্চাদের ফ্রি স্টাইল দৌড়, মহিলাদের ফান গেমসহ রাফেল ড্র। দুপুরের মধ্যাহ্ন ভোজে ছিল নানা ধরনের মুখরোচকখাবার।এই উপলক্ষে ওকাস অস্ট্রেলিয়া একটি বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করে।
অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিকভাবে সহায়তা করেন, ওকাস অস্ট্রেলিয়া সভাপতি ৬ষ্ঠ ব্যাচের জাকির হোসেন, আতিকুর রহমান, মাহবুব হাসান, সাইফুল কাজী, আলী ইফতেখার, শাহেদ রহমান ও মো. মুবিনউজ্জামান সহ আরও অনেকে। সবশেষে কেক কেটে আগত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে ওকাস অস্ট্রেলিয়া সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।ccc2

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com