Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

সিডনিতে ‘স্বাধীনতা দিবস’ মেলা ৯ মার্চ

গত ১০ ফেব্রুয়ারি রবিবার জিয়া পরিষদ অস্ট্রেলিয়া ইনক সিডনির রকডেলস্থ পালকি রেস্তোরাঁয় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনটির উদ্যোগে আগামী ৯ মার্চ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা মেলা উদযাপনের সিদ্ধান্ত নেয়। পবিত্র কোরআন তেলোয়াত এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে হাবিবুর রহমানে সঞ্চালনায় ডা: আব্দুল ওহাব সভাপতিত্ব করেন। সাংবাদিক সম্মেলনে ভাষা […]

সিডনিতে ‘স্বাধীনতা দিবস’ মেলা ৯ মার্চ
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

গত ১০ ফেব্রুয়ারি রবিবার জিয়া পরিষদ অস্ট্রেলিয়া ইনক সিডনির রকডেলস্থ পালকি রেস্তোরাঁয় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনটির উদ্যোগে আগামী ৯ মার্চ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা মেলা উদযাপনের সিদ্ধান্ত নেয়।

পবিত্র কোরআন তেলোয়াত এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে হাবিবুর রহমানে সঞ্চালনায় ডা: আব্দুল ওহাব সভাপতিত্ব করেন। সাংবাদিক সম্মেলনে ভাষা সৈনিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাংবাদিক ও অতিথিদের ফুল দিয়ে সম্মামনা জানানো হয়।

বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার জন্যই এই মেলার আয়োজন। আগামী ৯ মার্চ শনিবার সকাল ১১:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত সিডনির ল্যাকাম্বাস্থ পেরি পার্ক মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।আয়োজকরা জানান, এবারের মেলার অনুষ্ঠানমালায় থাকবে গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড, ফ্যাশন শো, পোশাক ও বাহারি খাবারের দোকান ও ফায়ার ওয়ার্কস (আতশবাজি)। মেলায় কোন প্রবেশ মূল্য নেই। সাংবাদিকদের জন্য মিডিয়া সেলসহ নামাজের ব্যবস্থাও থাকবে।

সাংবাদিক সম্মেলনে মেলাসংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটি। মেলা কমিটির মধ্য ছিলেন মনিরুল হক জর্জ,আবুল হাসান, জাহিদুল ইসলাম, ফারুক খান, সালেহ ইবনে রসুল, পারভেজ আহমেদ, নাফিজ ও নুরে আলম লিটন, ড. জাকির ও কামরুল ইসলাম প্রমুখ।

সাংবাদিকবৃন্দ ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও লোকাল কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। মেলা কমিটি সকলের সহযোগিতা কামনা করেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com