Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

খেলাধুলা
৯:০০ পিএম, ২৩ আগস্ট ২০১৯

সিডনিতে ১৫ই সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ সুপারলীগ

সিডনিতে প্রথমবারের মত বাংলাদেশ সুপারলীগ ক্রিকেট শুরু হচ্ছে আগামী ১৫ই সেপ্টেম্বর। বাংলাদেশ সুপারলীগ (বিএসএল) টুর্নামেন্ট ওরিজিন ক্রিকেটের ব্যবস্থাপনায় হবে।টাইটেল স্পন্সর ক্যাঙ্গারু গ্লোবাল তাই প্রথম আসরের নামকরণ করা হয়েছে ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশ সুপার লীগ। টুর্নামেন্টে শুধুমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত খেলোয়াড়রাই খেলতে পারবেন। ১৬টি বাংলাদেশী দল যথাক্রমে অংশগ্রহণ করবে সিডনি প্রেডিটরস, সিডনি টাইটানস, সিডনি ইগনাইট ক্লাব, গ্রামীণ সিক্সারস, […]

সিডনিতে ১৫ই সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ সুপারলীগ
নবধারা নিউজ অনলাইন
১ মিনিটে পড়ুন |

সিডনিতে প্রথমবারের মত বাংলাদেশ সুপারলীগ ক্রিকেট শুরু হচ্ছে আগামী ১৫ই সেপ্টেম্বর। বাংলাদেশ সুপারলীগ (বিএসএল) টুর্নামেন্ট ওরিজিন ক্রিকেটের ব্যবস্থাপনায় হবে।টাইটেল স্পন্সর ক্যাঙ্গারু গ্লোবাল তাই প্রথম আসরের নামকরণ করা হয়েছে ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশ সুপার লীগ। টুর্নামেন্টে শুধুমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত খেলোয়াড়রাই খেলতে পারবেন।

১৬টি বাংলাদেশী দল যথাক্রমে অংশগ্রহণ করবে সিডনি প্রেডিটরস, সিডনি টাইটানস, সিডনি ইগনাইট ক্লাব, গ্রামীণ সিক্সারস, এক্স ক্যাডেট ক্রিকেট ক্লাব, ওয়ালীপার্ক সুপার ষ্টারস, সিডনি হোউক, বোল্ড এন্ড সিক্স, সেইন্টস, বিজয় ১১, সিডনি লায়নস, ইউনাইটেড ওয়ারিয়রস, ফ্রেন্ডস ইলেভেন, বিডি বোল্ডারস, সিডনি বার্নারস ও পাওয়ার সোর্স ক্রিকেট ক্লাব।

প্রথম আসরের শিরোপা লড়াইয়ে নামবে আর প্রথম আসরের চাম্পিয়ন হয়ে ইতিহাস হয়ে থাকতে চাইবে সব গুলো দল। বিজয়ী দলগুলোর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। চ্যাম্পিয়ন দল ৩০০০, রানার আপ ১৫০০, প্লেইট চাম্পিয়ন ৫০০ ডলার পাবেন। এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা ব্যাটসম্যান, সেরা বোলার দের জন্য আকর্ষণীয় পুরস্কার যা এ পর্যন্ত সিডনির বাংলাদেশী কমিউনিটিতে কখনোই দেখা যাই নি।

বি এস এল ব্যবস্থাপনা কমিটির সকলেই সিডনির বাংলাদেশী কমিউনিটি তে ক্রিকেটের মাধ্যমে সৌহার্দ্য আর সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে চায় এবং আগামী দিনগুলোতে আরো বড় কিছু নিয়ে হাজির হবেন এই প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

আইপিএল না খেলায় আক্ষেপ নেই স্টার্কের
৬ বছর আগে
BD Gold Cup Press Box Week 3; Sydney Shield vs OZ NSU
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com