Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:২০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

সিডনির অলিম্পিক পার্কের ‘বৈশাখী মেলা’ ২৩ মার্চ

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনিতে বৈশাখী মেলার তারিখ ঘোষণা নিয়ে গত ২৩শে ডিসেম্বর রোববার রকডেলের একটি স্হানীয় রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মেলার প্রধান আয়োজক ও বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক জানান, আগামী ২৩ মার্চ শনিবার দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও সিডনিতে নববর্ষ উদ‌যাপন ও বৈশাখী মেলা হবে […]

সিডনির অলিম্পিক পার্কের ‘বৈশাখী মেলা’ ২৩ মার্চ
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনিতে বৈশাখী মেলার তারিখ ঘোষণা নিয়ে গত ২৩শে ডিসেম্বর রোববার রকডেলের একটি স্হানীয় রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মেলার প্রধান আয়োজক ও বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হক জানান, আগামী ২৩ মার্চ শনিবার দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও সিডনিতে নববর্ষ উদ‌যাপন ও বৈশাখী মেলা হবে অলিম্পিক পার্কের এএনজেড স্টেডিয়ামে।

অনুষ্ঠানের শুরুতেই বৈশাখী মেলার সকল প্রকারের ব্যবস্হাপনা নিয়ে আলোচনা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বৈশাখী মেলা কমিটির সভাপতি শেখ শামীমুল হক, সাধারন সম্পাদক তুষার রায়, কার্যকরী সদস্য ড. আব্দুর রাজ্জাক, পাবলিক রিলেশন অফিসার সুরজিৎ রায়, ফয়সাল হোসেন প্রমুখ। আয়োজক কমিটি মেলা সন্পর্কিত
বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাংবাদিকদের।

সিডনি ছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা এ মেলায় অংশ গ্রহন করে। মেলা সকাল ১০:০০টা থেকে রাত ১১:০০টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় বিভিন্ন রকমের স্টল থাকবে। মেলার তারিখ ঘোষণার পূর্ব থেকেই প্রস্তুতি কাজ শুরু হয়েছে। মেলার দিনটি শনিবার সাপ্তহিক ছুটি হওয়ায় প্রচুর প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করছেন মেলা কর্তৃপক্ষ।

প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজনে থাকবে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, কবিতা আবৃত্তি, কৌতুক ও বঙ্গবন্ধুর উপর প্রামাণ্যচিত্র। মেলা উপলক্ষে স্মরণিকা প্রকাশ এবং বঙ্গবন্ধু এওয়ার্ড প্রদান করা হবে।

শেখ শামীমুল হক বলেন, “বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া গত ২৬ বছর ধরে অলিম্পিক পার্কে মেলার আয়োজন করে আসছে। এবারের মেলায় দর্শকদের জন্য অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির ধারণা দেওয়ার জন্য আমরা সচেষ্ট। মেলা সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com