বাংলা বর্ষবরণ বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। গত ৯ এপ্রিল ‘আমাদের উৎসব’ নামের একটি সংগঠন বৈশাখী উৎসব উদযাপন করলো সিডনির গ্লান্ডফিল্ড কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিবলী সোহেল। সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত চলে অনুষ্ঠান। সুস্বাদু খাবারের তালিকায় ছিল ভাত, পান্তা ভাত, ইলিশ ভাজা, মুরগীর গোশত, গরুর গোশত, ডিম ভূনা, লটপটি, ইলিশ মাছের […]
বাংলা বর্ষবরণ বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। গত ৯ এপ্রিল ‘আমাদের উৎসব’ নামের একটি সংগঠন বৈশাখী উৎসব উদযাপন করলো সিডনির গ্লান্ডফিল্ড কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিবলী সোহেল। সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত চলে অনুষ্ঠান।

সুস্বাদু খাবারের তালিকায় ছিল ভাত, পান্তা ভাত, ইলিশ ভাজা, মুরগীর গোশত, গরুর গোশত, ডিম ভূনা, লটপটি, ইলিশ মাছের ডিমের চরচরি। রকমারী ভর্তার মধ্যে ছিল ডাল, সিম, মটর শুটি, মাছ, চিংড়ি মাছ, ব্রুকলি, কলিজিরা, টমেটো, বেগুন ও মিষ্টি কুমড়ার ভর্তা। এছাড়াও ঝালমুড়ি, লেবুর শরবত, ডাবের পানি, মাঠা, চা, দধি, মিষ্টি এবং পান-সুপারি।

উৎসবে বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক আজাদ রহমানের তিন কন্যা ক্রমানয়ে রুমানা আজাদ, রোজানা আজাদ ও নাফিসা আজাদ সংগীত পরিবেশন করেন। এছাড়াও রোখসানা বেগম ও আনিসুর রহমান গান পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন শিবলী সোহেল।

ছেলেরা পাজ্ঞাবী এবং নারীরা লাল, সাদা ও গরদ শাড়ীতে সজ্জিত্ব হয়েছিল। বাচ্চারা আলতা আর মেহেদি দিয়ে হাত-পা রাঙ্গিয়েছে।
