Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অস্ট্রেলিয়ান সংবাদ
১১:০০ পিএম, ৩০ মার্চ ২০১৯

সিডনির ক্যান্টারবারী ও বাংকসটাউন সিটিতে ১৩তম হারমনি ডে পালিত

অস্ট্রেলিয়া বহুজাতিক অভিবাসীদের আবাসস্থান। আর বহুজাতিক অভিবাসীদের সম্মানে অস্ট্রেলিয়ায় প্রতিবছর মার্চ মাসে ‘হারমনি ডে’ পালিত হয়। ১৯৯৯ সাল থেকে বহুজাতিক অভিবাসীদের সম্মানে অস্ট্রেলিয়ায় প্রতিবছর ‘হারমনি ডে’ পালিত হয়ে আসছে। অস্ট্রেলিয়ান নাগরিক বিভিন্ন সামাজিক ও বাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন করে। হারমনি দিবস উদযাপনে পারস্পরিকভাবে বিভিন্ন অভিবাসী মানুষদের ঐক্য, ঐতিহ্যগত কর্মক্ষমতা, […]

সিডনির ক্যান্টারবারী ও বাংকসটাউন সিটিতে ১৩তম হারমনি ডে পালিত
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়া বহুজাতিক অভিবাসীদের আবাসস্থান। আর বহুজাতিক অভিবাসীদের সম্মানে অস্ট্রেলিয়ায় প্রতিবছর মার্চ মাসে ‘হারমনি ডে’ পালিত হয়। ১৯৯৯ সাল থেকে বহুজাতিক অভিবাসীদের সম্মানে অস্ট্রেলিয়ায় প্রতিবছর ‘হারমনি ডে’ পালিত হয়ে আসছে।

অস্ট্রেলিয়ান নাগরিক বিভিন্ন সামাজিক ও বাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন করে। হারমনি দিবস উদযাপনে পারস্পরিকভাবে বিভিন্ন অভিবাসী মানুষদের ঐক্য, ঐতিহ্যগত কর্মক্ষমতা, পোশাক, সঙ্গীত, শিল্প, খাদ্য এবং আরও অনেক কিছু দিয়ে সম্মান জানানো হয়।

গত ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ৯:৩০ মিনিটে সিডনির রিভারউড কমিউনিটি সেন্টারে ক্যান্টারবারী ও বাংকসটাউন হারমনি গ্রুপের অধীনে বার্ষিক ১৩তম ‘হারমনি ডে’ অনুষ্ঠিত হয়। এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট (সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র) কার্ল সালেহ উত্ত অনুষ্ঠানের আয়োজক।

ক্যান্টারবারী ও বাংকসটাউন হারমনি গ্রুপ ১৬টি বিভিন্ন কমিউনিটি গ্রুপের প্রতিনিধিত্ব করে এবং ১২০ জনেরও বেশি স্বেচ্ছাসেবকরা একত্রিত হয়ে উৎসবটিকে সফল করতে সহায়তা করে। হারমনির উদ্দেশ্যই হল বহুজাতিক সংস্কৃতিকে একে অন্যের সাথে পরিচয়ের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা। হারমনির মাধ্যমে যে কোন জাতিকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলা যায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনি প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
৩ বছর আগে
সিডনিতে স্মরণ সভা ও একুশের আলোচনা অনুষ্ঠিত
৩ বছর আগে
সিডনির সফল রেস্টুরেন্ট উদ্যোক্তা মিল্টন
৪ বছর আগে
সিডনিতে বাংলাদেশী ডেন্টিস্টদের মিলনমেলা
৪ বছর আগে
সিডনির ল্যাকাম্বায় বাণিজ্য মেলার আয়োজন
৪ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com