গত ১লা সেপ্টেম্বর রবিবার মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনের কর্তৃক আয়োজিত ‘থ্যাংকস গিভিং লাঞ্চ ও মাল্টিকালচারাল ডে’ উদযাপিত হয় সিডনির ক্যাম্বেলটাউনের ইঙ্গলবার্নের গ্রেগ পারসিভাল কমিউনিটি সেন্টার হলে। উক্ত উৎসবে আলোচনা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানে রওনক মিয়া ও এ্যানি সাবরিনের উপস্হাপনায় অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ভাষাভাষীরা। শুরুতেই উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাল্টিকালচারাল […]
গত ১লা সেপ্টেম্বর রবিবার মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনের কর্তৃক আয়োজিত ‘থ্যাংকস গিভিং লাঞ্চ ও মাল্টিকালচারাল ডে’ উদযাপিত হয় সিডনির ক্যাম্বেলটাউনের ইঙ্গলবার্নের গ্রেগ পারসিভাল কমিউনিটি সেন্টার হলে। উক্ত উৎসবে আলোচনা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানে রওনক মিয়া ও এ্যানি সাবরিনের উপস্হাপনায় অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন ভাষাভাষীরা।

শুরুতেই উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাল্টিকালচারাল সোসাইটি ক্যাম্বেলটাউনের সভাপতি এনাম হক। তিনি বলেন, আগামী বছরের ৪ঠা এপ্রিল ২০২০ ক্যাম্বেলটাউন স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য মাল্টিকালচারাল বৈশাখী ফেস্টিভাল সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এরপর বাংলাদেশী কমিউনিটির পক্ষে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আসমা আলম কাসফী শুভেচ্ছা বক্তব্য দেন। পরে অন্যান্য কমিউনিটির পক্ষ থেকেও শুভেচ্ছা বক্তব্য দেন।

সাংস্কৃতিক পর্বে নৃত্য ও বিভিন্ন ভাষায় গান পরিবেশন করা হয়। বাংলাদেশী সাংস্কৃতিক পর্বে কিশলয় মিউজিক্যাল স্কুল, নুরুন নাহার টুম্পা ও আশিক আহমেদ সুজন পারফরমেন্স করেন। অনুষ্ঠান দুপুর ১:০০ থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত চলে। সবশেষে অনুষ্ঠানটির সমন্বয়কারী শফিকুল আলম সবাইকে ধন্যবাদ জানান।