সিডনির ল্যাকান্বা নিবাসি ব্যবসায়ী হারুনুর রশীদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিডনির স্হানীয় সময় ভোর ৪:৩০ মিনিটে কনকর্ড হসপিটালে পেলেটিভ কেয়ারে থাকাবস্হায় মৃত্যুবরণ করেন। তিনি গত বৎসর অক্টোবর মাস থেকে ক্যান্সারের সাথে যুদ্ধ করছিলেন। তিনি সারি হিল মসজিদ কমিটির সাবেক সভাপতি ও সেফটন মসজিদের একজন একনিষ্ট উদ্যোগতা ছিলেন। এছাড়াও কমিউনিটির অনেক […]
সিডনির ল্যাকান্বা নিবাসি ব্যবসায়ী হারুনুর রশীদ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিডনির স্হানীয় সময় ভোর ৪:৩০ মিনিটে কনকর্ড হসপিটালে পেলেটিভ কেয়ারে থাকাবস্হায় মৃত্যুবরণ করেন।
তিনি গত বৎসর অক্টোবর মাস থেকে ক্যান্সারের সাথে যুদ্ধ করছিলেন। তিনি সারি হিল মসজিদ কমিটির সাবেক সভাপতি ও সেফটন মসজিদের একজন একনিষ্ট উদ্যোগতা ছিলেন। এছাড়াও কমিউনিটির অনেক কিছুর সাথেই তিনি সম্পৃক্ত ছিলেন।
তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর জানাজা আজ শনিবার বাদ জোহর ল্যাকান্বার বড় মসজিদে অনুষ্ঠিত হবে। হারুনুর রশীদকে সিডনির কবরস্থানে দাফন করা হবে। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদেরকে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া করতে অনুরোধ করা গেল।