নাইম আবদুল্লাহ: মহান আল্লাহ্র অশেষ রহমত ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনক উদ্যোগে ইনশাল্লাহ আগামী ৫ এপ্রিল ২০১৪ রোজ শনিবার সকাল সাড়ে দশটায় মিন্টুস্থ ১৩-১৭, ঈগলভিউ রোডে সদ্য নির্মিত ক্রাফট স্টুডিও এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ক্রাফট স্টুডিওটি আনুষ্ঠানিকভাবে খোলার জন্য সম্মত হয়েছেন নিউ […]

নাইম আবদুল্লাহ: মহান আল্লাহ্র অশেষ রহমত ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনক উদ্যোগে ইনশাল্লাহ আগামী ৫ এপ্রিল ২০১৪ রোজ শনিবার সকাল সাড়ে দশটায় মিন্টুস্থ ১৩-১৭, ঈগলভিউ রোডে সদ্য নির্মিত ক্রাফট স্টুডিও এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ক্রাফট স্টুডিওটি আনুষ্ঠানিকভাবে খোলার জন্য সম্মত হয়েছেন নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার মাননীয় বেরি ও’ ফারেল এমপি।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ইনক এর সভাপতি ডাঃ মোহাম্মাদ ইলিয়াস এবং সাধারণ সম্পাদক জহিরুল কাজী সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুই জাহানের অশেষ নেকী হাসিল করার সনির্বদ্ধ অনুরোধ জানিয়েছেন।