বাঙালি অধ্যুষিত এলাকা সিডনির লাকেম্বায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান৷ সিডনির স্থানীয় সময় দুপুর ১২টা থেকে মেজবানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। মেজবানের আয়োজক গ্লোবাল বিজনেস ও কালচারাল এসোসিয়েশন। অনুষ্ঠানে স্থানীয় কণ্ঠশিল্পী মিঠু গান পরিবেশন করেন ৷ মেজবান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাডো মিনিস্টার ও এমপি টনি বার্ক, কাউন্সিলরা, কবি আব্দুল খালেক, ফেসবুক […]
বাঙালি অধ্যুষিত এলাকা সিডনির লাকেম্বায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান৷ সিডনির স্থানীয় সময় দুপুর ১২টা থেকে মেজবানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

মেজবানের আয়োজক গ্লোবাল বিজনেস ও কালচারাল এসোসিয়েশন। অনুষ্ঠানে স্থানীয় কণ্ঠশিল্পী মিঠু গান পরিবেশন করেন ৷

মেজবান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাডো মিনিস্টার ও এমপি টনি বার্ক, কাউন্সিলরা, কবি আব্দুল খালেক, ফেসবুক সেলিব্রিটি আলী রাশেদ এবং কমিউনিটির ব্যাক্তিবর্গ৷