সিডনির হারমনি ডে উদযাপন অস্ট্রেলিয়া একটি বহুজাতিক মানুষের আবাসস্থল. যুগ যুগ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অভিবাসী মানুষ এখানে বসতি গড়েছে. বহুজাতি সেসব অভিবাসী মানুষের সম্মানে অস্ট্রালিয়ার একটা বিশেষ দিন হারমোনি ডে নামে পরিচিত. এই দিন সকল অভিবাসী অস্ট্রেলিয়ান নাগরিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হারমনি ডে উদযাপন করে থাকে । এখানকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অফিস পাড়ায় […]
সিডনির হারমনি ডে উদযাপন
অস্ট্রেলিয়া একটি বহুজাতিক মানুষের আবাসস্থল. যুগ যুগ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অভিবাসী মানুষ এখানে বসতি গড়েছে. বহুজাতি সেসব অভিবাসী মানুষের সম্মানে অস্ট্রালিয়ার একটা বিশেষ দিন হারমোনি ডে নামে পরিচিত. এই দিন সকল অভিবাসী অস্ট্রেলিয়ান নাগরিক বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হারমনি ডে উদযাপন করে থাকে ।
এখানকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অফিস পাড়ায় সব অভিবাসী অস্ট্রেলিয়ান নাগরিক বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য উপস্থাপন করে।
তেমনি এই বছর সিডনির ক্যানটারব্যারী সিটি কাউন্সিলে(ক্যামসীতে) গত সপ্তাহে হারমনি ডে উদযাপন করে থাকে ।
এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাইভারসিটি ক্যানটারব্যারী সিটি কাউন্সিলের মেয়র আর রবসন, এমপি রবার্ট ফোরোলো, কাউন্সিলর কার্ল সালেহসহ ও নেতৃবৃন্দ। মেয়র রবসন হারমোনি ডের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে সাংস্কৃতিক ঐতিহ্য এর কথা অবহিত করেন। অনাড়ম্বর অনুষ্ঠানে এমপি রবার্ট ফোরোলো অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশী চিত্রশিল্পী কে জি মুস্তাফাকে চিত্রকর ও মুদ্রার ডিজাইনার স্বীকৃতিস্বরূপ এওয়ার্ড প্রদান করেন।