সারা বিশ্বজুড়ে নানা দেশ, নানান মানুষ। গাত্রবর্ণের ভিন্নতা যাপিত জীবনেও। আচার আচরণে ভিন্নতা। নিজস্ব আলাদা সংস্কৃতি। কিন্তু বহু বিচিত্র সংস্কৃতির মাঝে কী এক মিল যেন সবাইকে অদ্ভুত এক শেকড়ের টানে একসুতোয় গেঁথে ফেলে। অস্ট্রেলিয়ার সিডনি ওয়ালীপার্কে প্রবাসী বাংলাদেশিদের বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর শনিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ওয়ালীপার্কের বাংলা মেলা আয়োজিত […]
সারা বিশ্বজুড়ে নানা দেশ, নানান মানুষ। গাত্রবর্ণের ভিন্নতা যাপিত জীবনেও। আচার আচরণে ভিন্নতা। নিজস্ব আলাদা সংস্কৃতি। কিন্তু বহু বিচিত্র সংস্কৃতির মাঝে কী এক মিল যেন সবাইকে অদ্ভুত এক শেকড়ের টানে একসুতোয় গেঁথে ফেলে।
অস্ট্রেলিয়ার সিডনি ওয়ালীপার্কে প্রবাসী বাংলাদেশিদের বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর শনিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ওয়ালীপার্কের বাংলা মেলা আয়োজিত হয়। স্থানীয় শিল্পীদের নাচ ও গান পরিবেশনের পার্কটি কাণায় কাণায় ভরে ওঠে। এ ছাড়া মেলায় বিভিন্ন স্টলের সমারোহ ছিল।

দেশে দেশে আজ নিজের সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার সুযোগ এসেছে। ভিন্ন দেশ, ভিন্ন মানুষ, ভিন্ন সংস্কৃতির মাঝে আপন মহিমায় স্থান করে নিতে হবে নিজ দেশের সংস্কৃতির ভিত। সংস্কৃতির শক্তি যে কী অসীম তার জানান দিতে অনুষ্ঠান জুড়ে ছিল নানান বর্ণিল আয়োজন।
গানে গানে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বহু প্রবাসী বাংলাদেশি সেই শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে ছিলেন। জন্ম জন্মান্তরের সেই আবহমান বাঙালিত্ব যেন এই শিকড়সন্ধানী মানুষেরা বুকে ধারণ করে চলেন দূর পরবাসে।